টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 14 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এপ্রিলের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১৭ হাজার ৫৯৪ কোটি টাকা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 14, 2026 5:49 am

চলতি এপ্রিল মাসের প্রথম ১২ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৪৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২.৩০ টাকা হিসেবে) এর পরিমাণ প্রায় ১৭ হাজার ৫৯৪ কোটি টাকা। গড়ে প্রতিদিন দেশে এসেছে প্রায় ১১ কোটি ৯৮ লাখ ডলার রেমিট্যান্স। সোমবার (১৩ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। গত বছর একই সময়ে দেশে এসেছিল ১০৫ কোটি ২০ লাখ ডলার, যা এবার উল্লেখযোগ্যভাবে বেশি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭৬৪ কোটি ৫০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ২১ দশমিক ১০ শতাংশ বেশি।

এর আগে মার্চ মাসে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ। ফেব্রুয়ারিতে রেমিট্যান্স আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করলেন জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যুতে একটি বাচ্চা আগুন

ফিলিং স্টেশনে ট্যাগ অফিসারের দায়িত্ব নির্ধারণ

অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

রাজনৈতিক দলের ঐক্যমতে জুলাই সনদ যথাসময়ে স্বাক্ষরিত হবে-কুমিল্লায় ধর্ম উপদেষ্টা

ক্যাডেটদের মাধ্যমে সমুদ্রপথে এগিয়ে যাবে বাংলাদেশ: নৌমন্ত্রী

আন্তর্জাতিক গুম দিবস: শাহবাগ থেকে সংসদ অভিমুখে পথযাত্রা করবে ১১ দল

বিএসইসির নতুন চেয়ারম্যান মো. মাসুদ খান

দুর্বৃত্তের গুলিতে নিহত

দুষ্কৃতকারীদের গুলিতে নিহত গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক

ঈদ যাত্রায় বাড়ি ফেরা রোববার থেকে পাওয়া যাবে বিআরটিসির অগ্রিম টিকিট