টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 4 June 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর পল্লবী এলাকা থেকে বহু আলোচিত মামলায় কুড়িগ্রামের আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার আবু সুফিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 4, 2025 3:48 am
আবু সুফিয়ান গ্রেফতার

রাজধানীর পল্লবী থানাধীন কালশি এলাকা থেকে বহু আলোচিত কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান(কুড়িগ্রাম-২ আসনে ২০১৮ নির্বাচনে এমপি পদপ্রার্থী)কে গ্রেফতার করেছে পল্লবী থানার পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে সেকশন ১২, ই ব্লকের ৯/১ নম্বর রোডের ৫ নম্বর বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেন।

পল্লবী থানা সূত্রে জানা যায়, মিরপুর জোনের উপ পুলিশ কমিশনার (ডিসি) মো.মাকসেদুর রহমানের নেতৃত্বে পল্লবী থানার পুলিশের একটি টিম উপরোক্ত বাসায় অভিযান চালিয়ে ইঞ্জিনিয়ার আবু সুফিয়ানকে গ্রেফতার করেন। পুলিশ জানান, গ্রেফতারকৃত আবু সুফিয়ানের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়ি বহরের উপর হামলার অর্থ যোগানদাতা ছিলেন । এবং তিতাস গ্যাসের অফিসের বারোশো কোটি টাকার আত্মসাৎ এর মামলা ও তার বিরুদ্ধে রয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উপ পুলিশ কমিশনার জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে উপরোক্ত বাড়িতে গিয়ে বাড়িওয়ালার সঙ্গে কথা বলি বাড়িওয়ালার কথা মতে ওই বাড়ি নিচ তলায় একটি ফ্ল্যাটে বাড়ির দারোয়ান মাধ্যমে রুমে দরজা খুললে আবু সুফিয়ানকে দেখতে পাই । পরে তার নাম ঠিকানা জিজ্ঞেস করলে তিনি তার নাম পরিচয় দেন। তারপর আবু সুফিয়ানকে গ্রেফতার করে পল্লবী থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে পুলিশ হেফাজতে আছে। বিস্তারিত জিজ্ঞাসাবাদে পর বুধবার সকাল ১১ টার দিকে আদালতে পাঠানো হবে। আদালতের মাধ্যমে আমরা রিমান্ড চাইবো।

Follow us on Facebook . Read Latest News from Us .

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা শিক্ষাবোর্ডের আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ আটক-১

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক, ভ্রাম্যমাণ আদালতে আরও দুজনের কারাদণ্ড

সন্তানদের যে উপদেশ দেন মেসি, পেছনে লুকিয়ে নিজের বড় আফসোস

নানার বাড়ি বেড়াতে এসে ব্যাটারি চালিত অটো রিক্সার ধাক্কায় প্রাণ গেল এক শিশুর

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল দেওয়া ৭ কিংবদন্তি

দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান

নাসিরনগর সদরে সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

ভাটারায় নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ৫৩ নেতা–কর্মী গ্রেপ্তার

আমরা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চাই : চিফ হুইপ