টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 17 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎ব্রাহ্মণবাড়ীয়ায় অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৮ নারী – পুরুষ আটক

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
April 17, 2026 3:36 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার শহরের পশ্চিম মেড্ডা আলিয়া মাদ্রাসা মোড়ে একটি বহুতল ভবনে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারী-পুরুষসহ মোট -৮ জনকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ।
‎
‎বৃহস্পতিবার ১৬ এপ্রিল  বিকাল ৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডা আলিয়া মাদ্রাসার পাশের চার রাস্তার মোড়ে অবস্থিত একটি বহুতল ভবনের সপ্তম তলায় অভিযান পরিচালনা করা হয়।
‎
‎অভিযানটি পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া শহর পুলিশ ফাঁড়ির ১ নং পুলিশ ফাঁড়ির এসআই ওয়াসিম বিল্লাহ।
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত অত্র এলাকার বহু প্লেট বাসা নিয়ে এমন অপকর্মে পরিচালনা করে আসছে। আজ হঠাৎ করে গোপন সংবাদের ভিত্তিতে ভবনের সপ্তম তলায় অনৈতিক কার্যকলাপ চলছিল।
‎
‎অভিযানের সময় সরাইল উপজেলার হাবলি পাড়ার জয় মিয়া, একই এলাকার মাহমুদা বেগম ও কনা আক্তার; সদর উপজেলার নন্দনপুরের পুতুল আক্তার ও বকুল বেগম, নাসিরনগর উপজেলার ঘোষপাড়ার শাকিলা, মাধবপুর উপজেলার টুনি বেগম এবং সরাইলের ভিন্না বাজার এলাকার কখনো আখি, কখনো জান্নাত নামের ছদ্ধ নামধারী কে আটক করা হয়।
‎
‎অভিযান পরিচালনাকারী এসআই ওয়াসিম বিল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা

সংঘর্ষের পরিকল্পনা ঠেকাতে ৮ যুবককে আটক,‘আদালতে সোপর্দ,

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি

কাপ্তাই সড়কে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১

কুমিল্লায় হাজী ইয়াছিনের উদ্যোগে দেশনেত্রী খালেদা জিয়ার আরোগ্য কামনায় কোরআনখানি, খাবার বিতরণ ও বিশেষ দোয়া

চট্টগ্রাম বন্দরে পৌঁছালো অকটেন ও ফার্নেস তেলবাহী দুই জাহাজ

হুমকির পর কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি

রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হারুন-অর রশিদ বালিয়াকান্দিতে দিনব্যাপী বিভিন্ন স্থানে ধানের শীষের প্রচারণা ও পথসভা

তাকে ধাক্কায় মৃত্যু

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক মোটরবাইক আরোহীর

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের ‘অত্যন্ত জরুরি’ নির্দেশনা