টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 20 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে বসবাসরত যোগ্য রোহিঙ্গাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 20, 2026 11:33 pm

সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের মধ্যে যাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র বা প্রমাণ রয়েছে, তাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে সৌদি রাষ্ট্রদূত জানান, বর্তমানে সৌদি আরবে অবস্থানরত প্রায় ৬৯ হাজার রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট ইস্যুর বিষয়টি দ্রুত এগিয়ে নেওয়া প্রয়োজন। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে যাচাই-বাছাই শেষে প্রায় ২২ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়া হয়েছে এবং প্রক্রিয়াটি আরও দ্রুত করতে বাংলাদেশ থেকে বিশেষ টিম পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মন্ত্রী স্পষ্ট করে বলেন, পাসপোর্ট প্রদান প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। একই সঙ্গে যেসব মিয়ানমারের নাগরিক প্রয়োজনীয় শর্ত পূরণ করেছেন বা বৈধ বাংলাদেশি নথি রয়েছে, তাদের দ্রুত পাসপোর্ট দেওয়ার নির্দেশ দেন তিনি। এ ছাড়া সৌদি আরব থেকে পূর্ণাঙ্গ তালিকা নিয়ে পুনরায় যাচাই করার কথাও জানান।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হয়। সৌদি রাষ্ট্রদূত স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রী আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে আগামী জুলাইয়ের প্রথমার্ধে সফরের সম্ভাবনার কথা জানান।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মৃত্যু

নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎ-স্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

ওএমএসের চাল ও আটা কালোবাজারির সময়,এক ডিলারসহ আটক ২

রাজারহাটে গাছের উন্মুক্ত নিলামে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, ইউএনওর সহযোগিতায় রক্ষা

মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্প:বাংলাদেশে সতর্কতা ও প্রস্তুতি

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার

শ্রুতিঅঙ্গনের ১৫ তম বর্ষের নিয়মিত শাস্ত্রীয়-উপশাস্ত্রীয় সংগীতানুষ্ঠান

নাসিরনগরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে ৫ হাজার লিটার অবৈধ ডিজেল তৈল জব্দ

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকে মৃত্যু

চোখ রাঙাচ্ছে ডেঙ্গু একদিনে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৩০৬