টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 22 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে সিজারের তিন দিন পরই নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিচ্ছেন মা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 22, 2026 8:33 am

মাতৃত্ব ও শিক্ষাজীবনের ˆদ্বৈত দায়িত্ব একসঙ্গে সামলে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুড়িগ্রামের এক শিক্ষার্থী। সন্তান জন্মের মাত্র তিন দিনের মাথায় দাখিল পরীক্ষার হলে উপস্থিত হয়ে দৃঢ় মনোবল ও স্বপ্ন পূরণের প্রত্যয় দেখিয়েছেন হাওয়া আক্তার নামে এক পরীক্ষার্থী।

জানা যায়,কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের বাসিন্দা হযরত আলীর মেয়ে হাওয়া আক্তারের সিজারিয়ান অপারেশন হয় গত ১৮ এপ্রিল। অস্ত্রোপচারের পর শারীরিকভাবে দুর্বল থাকলেও তিনি পরীক্ষায় অংশ নেয়ার সিদ্ধান্তে অটল থাকেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে নবজাতক সন্তানকে পরিবারের কাছে রেখে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে উপস্থিত হন তিনি। সেখানে নির্ধারিত সময়েই ‘কুরআন মাজিদ ও তাজভীদ’ বিষয়ের পরীক্ষায় অংশ নেন|

পরিবারের এক সদস্য নবজাতক শিশুকে নিয়ে পরীক্ষা কেন্দ্রের পাশের একটি কক্ষে অবস্থান করছিলেন| ফলে একদিকে মায়ের পরীক্ষা,অন্যদিকে সন্তানের যত্ন দুই দায়িত্বই সমান্তরালে চলতে থাকে|

স্থানীয়দের মতে,প্রতিকূলতার মধ্যেও লক্ষ্য অর্জনে অটল থাকার এ ঘটনা অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। হাওয়া আক্তারের এই দৃঢ়তা প্রমাণ করে,ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই বড় হয়ে দাঁড়ায় না|

হাওয়া আক্তার বলেন,সিজারের পরও আমি মনোবল হারাইনি। পরীক্ষা দেয়ার বিষয়ে অনড় ছিলাম,আল্লাহর রহমতে ভালো ভাবে পরীক্ষা দিতে পেরেছি|

কেন্দ্র সচিব ও কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুর বখত মিঞা জানান,তাদের কেন্দ্রে প্রায় ১১শ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন| এর মধ্যে একজন ছাত্রী সিজারিয়ানের মাত্র তিন দিন পরই পরীক্ষায় অংশ নিয়েছেন,যা সত্যিই ব্যতিক্রমী ও অনুপ্রেরণা দায়ক#

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় গ্রেপ্তার সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপি স্থায়ী কমিটির নতুন চার সদস্য

সংস্কারসমূহের আইনি ভিত্তি গণভোটের মাধ্যমেই সম্ভব

ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে

খুচরা ও পাইকারি বিক্রয়ের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রাউজানের নোয়াপাড়ায় এস এ ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্সের যাত্রা শুরু

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ভেঙে বেরিয়ে গেল ইরানের ৩টি তেল ট্যাংকার

হাজির সংখ্যা বাড়াতে নগদ প্রণোদনা ও পুরস্কারের সিদ্ধান্ত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৬২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফেল থেকে পাস ১০৮ শিক্ষার্থী

ইতিহাসের প্রথম দল হিসেবে আর্জেন্টিনার লজ্জার রেকর্ড