টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 22 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা, সরঞ্জাম ছিনতাইয়ের অভিযোগে মামলা

প্রতিবেদক
এ কে পলাশ
April 22, 2026 9:01 pm

কুমিল্লার বুড়িচং উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা ও তার ব্যবহৃত সরঞ্জাম ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী মোহাম্মদ সাখাওয়াত হাফিজ (৫০) জানান, তিনি একজন সাংবাদিক এবং বিভিন্ন পত্রিকার সঙ্গে যুক্ত। গত ১১ এপ্রিল বিকেল আনুমানিক ৪টার দিকে তিনি বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন-এর ফরিজপুর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে একটি বিরোধকে কেন্দ্র করে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়, সেখানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে তিনি ঘটনাটি ভিডিও ধারণের চেষ্টা করেন। এ সময় অভিযুক্ত মো. সালাহ উদ্দিন (৫০)সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন তাকে বাধা দেন এবং গালিগালাজ করেন।

একপর্যায়ে অভিযুক্তরা তার ব্যবহৃত স্মার্টফোন, ভিডিও ক্যামেরা ও মাইক্রোফোনসহ আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের সরঞ্জাম ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে তাকে মারধর করা হয়। অভিযোগে আরও বলা হয়, সালাহ উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতে আঘাত করে গুরুতর জখম করেন।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তিনি রক্ষা পান। আহত অবস্থায় তাকে প্রথমে ময়নামতি জেনারেল হাসপাতালে এবং পরে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় তিনি বুড়িচং থানা-এ একটি মামলা দায়ের করেছেন। মামলায় সালাহ উদ্দিনকে প্রধান আসামি করে আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, মামলা নং-৩৭, তারিখ ২২ এপ্রিল ২০২৬। অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া : বাণিজ্যমন্ত্রী

গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণ: দগ্ধ ২১ ১৮

রামপুরায় জুমার নামাজ শেষে প্রকাশ্যে যুবককে গুলি

রাজবাড়ীর পাংশায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

খেজুরের দাম নিয়ে তর্কের জেরে গ্রাহককে চেয়ার ছুড়ে মারলেন স্টার কাবাবের কর্মী

প্রাইভেটকারের তেলের ট্যাংকে ৪২ হাজার ইয়াবা, দুই তরুণীসহ আটক ৩

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ

পুতিনের সঙ্গে ট্রাম্পের একঘন্টা ফোনালাপ

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সরব আন্তর্জাতিক গণমাধ্যম