টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 26 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে সাঁড়াশি অভিযানে মোসাদের গুপ্তচরসহ ২৪০ জন গ্রেপ্তার

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 26, 2026 7:04 am

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দেশটির কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশে পৃথক সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় ২৪০ জনকে গ্রেপ্তার করেছে। ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ এ তথ্য জানিয়েছে, যার উদ্ধৃতি দিয়েছে আল জাজিরা।

কেরমানশাহ প্রদেশে অভিযান চালিয়ে ১৫৫ জনকে আটক করা হয়। আইআরজিসির দাবি, গ্রেপ্তারকৃতরা সরকারবিরোধী গোষ্ঠীর সঙ্গে জড়িত। এদের মধ্যে মোসাদ–এর সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে চারজনকে গুপ্তচর হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অন্যদিকে কুর্দিস্তান প্রদেশে অভিযানে ১১ জনকে আটক করার পাশাপাশি একজন কুর্দি সশস্ত্র যোদ্ধাকে হত্যার দাবি করেছে বাহিনীটি। এছাড়া পৃথক আরেকটি অভিযানে আরও ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানগুলোতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দের কথাও জানিয়েছে আইআরজিসি। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করতেই এই অভিযান পরিচালিত হচ্ছে।

এদিকে রাজধানী তেহরানে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে শত্রুপক্ষের কাছে পাঠানোর অভিযোগ আনা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বিএনপির মরিচা ইউনিয়ন নির্বাচনী জনসভা

নাসির নগরে শীতের আগমনে লেপ- তোষক তৈরীর কাজে বাড়ছে ব্যস্ততা

রাউজানে পশ্চিম গুজরায় ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব

যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ মজুদ করছে যুক্তরাষ্ট্র

সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব

ঢাকা রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান ; চেতনা নাশক ঔষধ ও বোতলসহ হাতেনাতে অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেফতার ; লুন্ঠিত টাকা ও ট্যাবলেট উদ্ধার

ঢাকা-রিয়াদ রুটে ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী

মিরপুরে অস্ত্র ও গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ‘শুটার জাকির’ গ্রেফতার

জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়েই খুন হলেন ইমন

রাউজান প্রেস ক্লাব–এর বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন