টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 26 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জের ৩০০ফিট জলসিড়ি এলাকায় প্রাইভেট কারে ধাক্কায় দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
এ কে পলাশ
April 26, 2026 9:32 pm

রূপগঞ্জ থানা ৩০০ফিট জলসিড়ি বিশ্বরোড চত্বরের প্রাইভেট কারে ধাক্কায় মোটরবাইক আরোহী মোঃ সাব্বির হোসেন (২১) ও মোঃ রিফাত(২২)নামের দুই যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাদেরকে নিয়ে আসা মোঃ মনির জানান, ৩০০ ফিট জলসিড়ি বিশ্বরোড এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল দুই আরোহী গুরুতর আহত হন।আমরা প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসা জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, আমরা স্বজনের মুখে জানতে পেরেছি ব্রাহ্মণবাড়ী থেকে দুই বন্ধু মোটরসাইকেল যোগে ঘোরার জন্য বের হয় পরে সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়, মোঃ সাব্বির খিলগাঁও মডেল কলেজের এইচ এস সি এবারের শিক্ষার্থী। বাবার নাম মোঃ আমির হোসেন গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের শেখেরকান্দা। মোহাম্মদ রিফাতের গ্রামের বাড়ি একই জায়গার নুর ইসলামের সন্তান বাঞ্ছারামপুর ডিগ্রী কলেজ
এইচএসসির এবারের শিক্ষার্থী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ধামইরহাটে মাছের জালে উঠে এলো দুই শিশুর মরদেহ

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা

ভূরুঙ্গামারীতে জমি বেদখলের ৭ বছর পর আদালতের রায়ে‌ কমিশনের মাধ্যমে জমি দখল

প্রয়োজনে তৃতীয়বারও’ ইরানে হামলা চালানো হবে: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

উত্তরায় একই পরিবারের গ্যাস সিলিন্ডার লিকেস থেকে বিস্ফোরণের ঘটনা ১০ জন দগ্ধ

‎রাসেলের নেতৃত্বে আমানউল্লাহ আমানের পক্ষে তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের ব্যাপক লিফলেট বিতরণ

চারঘাট প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি বাচ্চু ও সম্পাদক সুজন

মিরপুর সেনপাড়া জান্নাত ফটোকপি অ্যান্ড কম্পিউটার: প্রতারণার আখড়া, অবৈধ সাম্রাজ্য গড়ে তুলেছেন খোক

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইব্রাহিম গ্রেফতার