টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 2 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান ইস্যুতে শফিকুর রহমানের বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 2, 2026 9:46 am

ইরান ইস্যুতে সংসদে দেওয়া ডা. শফিকুর রহমানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার সংসদে ডা. শফিকুর রহমান প্রশ্ন তুলেছিলেন, “বন্ধুরাষ্ট্র কেন বলছে, দুঃসময়ে বাংলাদেশকে পাশে পায়নি?”—এ বক্তব্যের পর শুক্রবার (১ মে) আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, চলমান উপসাগরীয় পরিস্থিতিতে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ ও গঠনমূলক নীতি অনুসরণ করছে, যা সংশ্লিষ্ট দেশগুলো ইতিবাচকভাবে দেখছে। উদাহরণ হিসেবে বলা হয়, বাংলাদেশে থাকা ইরানের দূতাবাস এক বিবৃতিতে বাংলাদেশের এই অবস্থানের প্রশংসা করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

একই সঙ্গে ওই বিবৃতিতে গণমাধ্যমে বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার নিয়ে অসন্তোষও প্রকাশ করা হয়েছে বলে জানায় মন্ত্রণালয়।

এছাড়া, গত ২৩ এপ্রিল ঢাকায় ইরানি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি বাংলাদেশ ও ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। সেই সঙ্গে কঠিন সময়ে ইরানের জনগণের পাশে থাকার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাবনায় প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কুমিল্লায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক

কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার পিছ ইয়াবাসহ আটক-১

রাজধানীতে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

পুলিশকে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে: আইজপি

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

রাজধানীতে গৃহবধূকে ফ্যানের সাথে ঝুলিয়ে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা

বটির কোপে মা খুন, শিক্ষক ছেলে পুলিশ হেফাজতে

এবার বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

জ্বালানি তেল পাচার ঠেকাতে সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি

গরুর লাথি ও গুতোয় আহত

কোরবানির পশুর জবাই করতে গিয়ে গরুর লাথি ও গুতোয় আহত ১২০ জন