টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 17 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণায় থাকছেন ৭০০ সাংবাদিক

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
May 17, 2026 9:03 pm

বর্তমানে সবচেয়ে আলোচিত প্রশ্ন- বিশ্বকাপে নেইমার থাকবেন কি না। এই উত্তর জানতেই ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা ঘিরে তৈরি হয়েছে তুমুল আগ্রহ। শুধু ব্রাজিল নয়, গোটা ফুটবল বিশ্ব এই প্রশ্নের উত্তর জানতে ব্যাপক আগ্রহী। সোমবার (১৮ মে) জানা যাবে এই প্রশ্নের উত্তর।

এ দিন রিও ডি জেনেইরোর বিখ্যাত মিউজিয়াম অব টমোরোতে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করবেন কোচ আনচেলত্তি। সেলেসাওদের বিশ্বকাপে দল ঘোষণা কাভার করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৭০০ সাংবাদিক উপস্থিত থাকবেন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) বরাতে এমনটাই জানিয়েছে দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম ও’গ্লোবো।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সিবিএফ জানিয়েছে, অনুষ্ঠানটি দুই ভাগে আয়োজন করা হবে। মূল মঞ্চে প্রায় এক হাজার মানুষের বসার ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে সাংবাদিকদের পাশাপাশি অতিথি ও পৃষ্ঠপোষকরাও থাকবেন। এ ছাড়া আলাদা একটি অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে অংশ নেবেন আনচেলত্তি।

৩৪০ আসনের ওই অডিটোরিয়ামে থাকছে বিশেষ কিছু নিয়মও। ক্যামেরাপারসন ও সাউন্ড টেকনিশিয়ানদের নির্ধারিত স্থানে সরঞ্জাম বসাতে হবে। ফটোগ্রাফারের সংখ্যাও সীমিত রাখা হয়েছে। একই সঙ্গে প্রতিটি টিভি চ্যানেলকে মাত্র একটি ক্যামেরা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

ব্রাজিলের বিশ্বকাপে দল ঘোষণা কাভার করতে ব্রাজিলের বাইরে আরও ১৩টি দেশের সাংবাদিক নিবন্ধন করেছেন। তালিকায় রয়েছে আর্জেন্টিনা, চিলি, যুক্তরাষ্ট্র, এল সালভাদর, ইংল্যান্ড, স্কটল্যান্ড, রাশিয়া, ইতালি, স্পেন, চীন, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ ও জাপান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আগের পোশাকেই ফিরছে পুলিশ,শুধু প্যান্ট হবে খাকি রঙের

সমন্বিত যুদ্ধবিরতিতে লেবাননকে রাখার শর্ত ইরানের, পাকিস্তানের পূর্ণ সমর্থন

সাংবাদিকের কাছে চাঁদা দাবি, সন্ত্রাসী বিহারি জনির বিরুদ্ধে মামলা

নুরের সিটিস্ক্যান রিপোর্ট স্বাভাবিক অবস্থার ধীরে ধীরে উন্নতি ঢামেকে পরিচালক

পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকায় ১৮ হাজার পুলিশ মোতায়েন

কুমিল্লা শশীদলে ইউপি সদস্যের বাড়ির ছাদে শুকানো হচ্ছিলো ১০০ কেজি গাঁজা, আটক-১

গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

অজ্ঞাতনামা মারাদেহ

শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন জামাই

মিরপুরে গৃহায়ন অফিসে কর্মচারীর নিজাম সিকদার ও মাহবুব বিরুদ্ধে শত কোটি টাকার অবৈধ সম্পদের বিস্ফোরক অভিযোগ, তাদের স্ত্রীদের নামেও সম্পদের পাহাড় গড়েছেন !