টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 27 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মতিঝিলে কানের দুলসহ এক ছিনতাইকারী আটক

প্রতিবেদক
এস এম দেলোয়ার হোসেন
May 27, 2026 7:25 am

রাজধানীর মতিঝিল থানা এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে কানের দুলসহ এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে মতিঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ আরাফাত হোসেন (২১)। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭:২০ ঘটিকায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ মে) আনুমানিক দুপুর ২:৪০ ঘটিকায় মতিঝিল থানাধীন হিরাঝিল হোটেলের সামনের সড়কে পথচারী সঙ্গীতা দে সরকার (৪০)-এর স্বর্ণের কানের দুল ছিনতাইয়ের চেষ্টা চালায় এক ব্যক্তি। ঘটনাস্থলে দায়িত্ব পালনরত মতিঝিল পুলিশ ফাঁড়ির সদস্যরা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে অভিযুক্ত মোঃ আরাফাত হোসেন (২১)-কে হাতেনাতে আটক করেন। তার কাছ থেকে ভুক্তভোগীর স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়। কানের দুল বিধি মোতাবেক ভিকটিম মহিলার নিকট হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ডিএমপির মিডিয়া সেলের ডিসি এন এম নাসিরুদ্দিন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনী জেএসএস’র গোলাগুলি  নিহত ১ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

কূটনৈতিক টানাপোড়েনেও ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত শেষ করতে নির্দেশ গভর্নরের

রাজধানীতে ভাবিকে খুন করে পলাতক দেবর ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার

ভূরুঙ্গামারীতে রংপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছে সাদিয়া খানম শেফা

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী নির্ধারণ করলো সরকার

নানিয়ারচর জোন (১৭ই বেংগল) এর উদ্যো‌গে দুর্গম পাহাড়ে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের মেডিকেল টিমের বিনামূল‍্যে মশা প্রতিরোধী ক্রিম ও লিফলেট বিতরণ কার্যক্রম

অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন

রাস্তায় পড়েছিল এক বৃদ্ধের মরাদেহ