টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 12 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মারা গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি খেলোয়াড় ডিফেন্ডার ব্রিটো

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
June 12, 2026 4:11 pm

১৯৭০ সালের ফিফা বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের অন্যতম সদস্য ও কেন্দ্রীয় ডিফেন্ডার ব্রিটো ৮৬ বছর বয়সে মারা গেছেন। বৃহস্পতিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে মৃত্যুর কারণ বা বিস্তারিত কোনো তথ্য সংস্থাটি জানায়নি।

১৯৬৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের হয়ে মোট ৬১টি ম্যাচ খেলেছেন ব্রিটো। ১৯৬৬ বিশ্বকাপেও তিনি দলের অংশ ছিলেন। ক্যারিয়ারজুড়ে উইলসন পিয়াজ্জার সঙ্গে জুটি বেঁধে ব্রাজিলের রক্ষণভাগকে করেছিলেন দুর্ভেদ্য।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সিবিএফ সভাপতি সামির শাউদ এক বিবৃতিতে বলেন, ‘ব্রিটো ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে আমাদের ছেড়ে গেলেন। ১৯৭০ বিশ্বকাপ জয়ে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের এই কিংবদন্তিকে শ্রদ্ধা জানাই। তার লড়াকু মনোভাব যেন আসন্ন বিশ্বকাপে আমাদের খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগায়।’

বিশ্বকাপ জয়ের পাশাপাশি ১৯৭১ সালে কোপা রোকা এবং ১৯৭২ সালে তাসা ইন্দেপেন্দেনসিয়া জয়ী দলেরও অংশ ছিলেন ব্রিটো।

প্রসঙ্গত, সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ জেতা ব্রাজিল শনিবার মরক্কোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে ষষ্ঠ শিরোপার অভিযান শুরু করতে যাচ্ছে।

১৯৭০ সালের ফিফা বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের অন্যতম সদস্য ও কেন্দ্রীয় ডিফেন্ডার ব্রিটো ৮৬ বছর বয়সে মারা গেছেন। বৃহস্পতিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে মৃত্যুর কারণ বা বিস্তারিত কোনো তথ্য সংস্থাটি জানায়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্রাহ্মণবাড়ীয়া-সরাইলে ১০৮ কেজি গাঁজা সহ মাইক্রোবাস জব্দ

জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের সাথে সংঘর্ষ আহত ৮

আন্তর্জাতিক গলফ টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার গলফার আফশান আনিস

পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এবার বাব আল-মান্দেব প্রণালী অবরোধের হুমকি দিলো ইরান

চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চোখ রাঙাচ্ছে ডেঙ্গু একদিনে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৩০৬

তিতাসে যৌথ অভিযানে ইয়াবা ও ২১০ বোতল বিয়ারসহ আটক-৩

রাজধানীতে আজ সবনিম্ন তাপমাত্রার রেকর্ড