টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 14 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে হাম ও হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু মৃতের সংখ্যা বেড়ে ৬৪৮

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 14, 2026 9:02 am

দেশে হাম রোগের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৬ জনে। একই সঙ্গে নিশ্চিত হামে মারা গেছে ৯২ শিশু। সবমিলিয়ে হাম ও হামের উপসর্গে মারা গেছেন ৬৪৮ জন। শনিবার (১২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা না গেলেও সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে পাঁচজনের।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯২ জনের প্রাণ গেছে। একই সময়ে সন্দেহভাজন হামে প্রাণহানির সংখ্যা ৫৫৬ জন। সব মিলিয়ে হাম-সংক্রান্ত রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৮ জনে।

প্রতিবেদনে উল্লেখিত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৩ জনের। এসময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৬৩ জন।

উল্লেখ্য, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১০ হাজার ২৪৮ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৮৯৯ জন। একই সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৬৯ হাজার ৬০৬ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬৫ হাজার ৮৫২ জন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর যাত্রাবাড়ীর চোর সন্দেহে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ

অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাবে না ইরান

সাভারে অসুস্থ বিএনপি নেতা মোঃ আব্দুল আজিজকে দেখতে গেলেন সাবেক ছাত্রনেতা ওবায়দুর রহমান অভি

কুমিল্লা শশীদলে ৬০-বিজিবির অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৪৭ জন নারী-পুরুষ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু

নাসিরনগরে ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

উত্তরায় ঢাকা মেট্রো -৩, বিআরটিএ অফিসে আওয়ামী লীগের দোসর সহকারি পরিচালক বশির উদ্দিন আহমেদ সিন্ডিকেট গড়ে অবৈধভাবে অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ। গ্রাহকরা হয়রানির শিকার

ঢাকায় নতুন কবরস্থান নির্মাণ করবে ডিএসসিসি

ভূরুঙ্গামারীতে ১২শ কলাগাছ কেটে কৃষকের ক্ষতি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগ