টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 17 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২টি চা বাগান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 17, 2026 12:04 am

বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার সফরকে কেন্দ্র করে বুধবার (১৭ জুন) জেলার ৯২টি চা বাগান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে অনেক চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের সাপ্তাহিক মজুরি নির্ধারিত সময়ের আগেই পরিশোধ করেছে।

চা বাগান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজার সফর করবেন। এ সময় সদর ও শ্রীমঙ্গল এলাকায় আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে চা শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে একদিনের জন্য বাগানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শ্রমিকদের কর্মঘণ্টার সমন্বয়ের জন্য বুধবারের পরিবর্তে আগামী রোববার কাজ করতে হবে। এছাড়া সাপ্তাহিক মজুরি প্রদানের দিন পরিবর্তন করে অনেক বাগানে বৃহস্পতিবারের পরিবর্তে মঙ্গলবারই শ্রমিকদের তলব (মজুরি) পরিশোধ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

চাতলাপুর চা বাগানের ব্যবস্থাপক শুভঙ্কর চন্দ্র নাথ জানান, তাদের তিনটি চা বাগান বুধবার বন্ধ থাকবে। শ্রমিকরা ওই দিনের পরিবর্তে রোববার কাজ করবেন এবং ইতোমধ্যে তাদের সাপ্তাহিক মজুরি পরিশোধ করা হয়েছে।

অন্যদিকে, ন্যাশনাল টি কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তাদের পাঁচটি চা বাগানসহ শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার সব চা বাগান বুধবার বন্ধ রাখা হবে। তিনি জানান, শ্রমিকদের অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলার চা বাগান এলাকাগুলোতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে এবং শ্রমিকদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

জামায়াতের সঙ্গী হতে চাই এনসিপি! ৩০থেকে৫০ আসনের দাবি নিয়ে আলোচনা চলছে

দক্ষিণ রাউজানে গঙ্গা পূজা ও অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ মহোৎসব

চান্দগাঁও মধ্যম মোহরা মা মগধেশ্বরী মন্দিরে দুইদিনব্যাপী বাৎসরিক উৎসব

হাদি হত্যার আসামি ও শেখ হাসিনাকে ফেরত চাইল প্রধানমন্ত্রী

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক-১

গ্রামগঞ্জ থেকে প্রায় বিলুপ্তির পথে রক্তলাল শিমুল ফুলের গাছ

সূরা বাকারার ‘১৯৪’ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে ইরানের জোরালো হামলার হুঁশিয়ারি

কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ফের ভূমিকম্পে কাঁপল চীন, নেপালে উচ্চ সতর্কতা জারি