টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 2 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলের খেলা নিয়ে দ্বন্দ্বে বিএনপি নেতাকে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 2, 2026 9:33 pm

রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় ব্রাজিলের খেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে সালিশি বৈঠকে বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশা (৩০) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আহত একই ইউনিটের সভাপতি মো. সাদ্দাম (৩৫) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গ্রেফতাররা হলেন- শোয়েব, আরমান ও নয়ন। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে তিনজনকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি জানান, নিহত আবুল বাসার বাদশা নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

এডিসি জুয়েল রানা বলেন, মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওয়াত আনতে অভিযান চলমান রয়েছে।

এর আগে বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নবোদয় বাজার এলাকায় সালিশি বৈঠক চলাকালে বিএনপির দুই নেতাকে কোপানোর ঘটনা ঘটে। স্থানীয়রা আহতাবস্থায় তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে মো. আবুল বাসার বাদশার অবস্থার অবনতি হলে হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত ২৯ জুন নবোদয় হাউজিং এলাকায় ব্রাজিলের ফুটবল খেলা দেখা শেষে ঢোল বাজানোকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমানের বিরোধের সৃষ্টি হয়। পরে ওই বিরোধ মীমাংসার লক্ষ্যে বুধবার রাতে নবোদয় বাজারে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, বৈঠক চলাকালে রিপন, নিরব, পারভেজ ও মাসুম নামে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে হাবিবুর রহমানের পক্ষের সাদ্দাম ও বাদশা গুরুতর আহত হন। স্থানীয়দের দাবি, অভিযুক্তরা স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইতালি পাঠানোর প্রলোভনে অর্থ গ্রহণ, লিবিয়ায় আটক ও মুক্তিপণ দাবির অভিযোগে মানব পাচারকারী চক্রের ০১ সদস্যকে গ্রেফতার

তেজগাঁওয়ে বাস ও সিএনজি সংঘর্ষে প্রাণ গেল সিএনজি চালকের

উন্নয়ন অগ্রগতি নিরাপদ শান্তিময় ও আলোকিত নাসির নগর গড়ার লক্ষ্যে ঘোড়া প্রতীকের নির্বাচনী জনসভা

অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল

কুমিল্লা জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন আনিসুজ্জামান

বীরগঞ্জে ঈদ উপলক্ষে ৭০ হাজার পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

রাজধানীতে ঝুলন্ত অবস্থায় ১৪ বছরের কিশোরী মরদহ উদ্ধার

কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক

বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য বাড়াতে লন্ডনে ট্রেড সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ বিবিসিসিআইয়ের

কুমিল্লায় একদিনে ৪৩টি অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪৭