টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 7 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমান সংসদকে দেশের ইতিহাসের সেরা হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 7, 2026 5:28 pm

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন,বর্তমান জাতীয় সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই। একই সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংসদকে আরও কার্যকর ও গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদ ভবনে বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট (বামু) আয়োজিত ‘বাজেট হেল্পডেস্ক ২০২৬’-এর সপ্তম ব্রিফিং সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

চিফ হুইপ বলেন, বর্তমান সংসদকে দেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সংসদকে আরও কার্যকর, প্রাণবন্ত এবং গণতান্ত্রিক চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি বলেন, সংসদীয় স্থায়ী কমিটিগুলোর ভূমিকা জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটিগুলোকে আরও সক্রিয় ও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে হবে।

নূরুল ইসলাম আরও বলেন, আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, সংসদীয় জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সুশাসন শক্তিশালী করতে সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল ভূমিকার বিকল্প নেই। সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমে সদস্যদের নিবিড় সম্পৃক্ততা এ লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পিটার হাসকে হুমকি দেওয়া সেই মুজিবুলের ৭ বছরের কারাদণ্ড

মাতারবাড়ী মেগা প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কুমিল্লা বুড়িচংয়ে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বীরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও মাহফিল

অ্যাডভোকেট মেহেদী হাসানের নির্দেশে আমান উল্লাহ আমানের পক্ষে তেঁতুলঝোড়ায় লিফলেট বিতরণ

দক্ষতা উন্নয়নে সেনাবাহিনী কর্তৃক নানিয়ারচর জোনের উদ্যোগে দর্জি প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ আলোচনা রাসুলপ্রেম, আত্মশুদ্ধি ও মানবিক সমাজ গঠনের আহ্বান

ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় স্বামীকে ফাঁসাতে স্ত্রীর মিথ্যা অপহরনের মামলা। বাবা সাবেক সেনা কর্মকর্তার প্রভাব খাটানোর অভিযোগ

কুমিল্লা- ২ তিতাস হোমনাকে আধুনিক মডেল উপজেলায় রুপান্তর করাই আমার স্বপ্ন __ ড.মোশাররফ