টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 8 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগস্টে চাকরিজীবীদের জন্য মিলবে দুই দফায় ছুটি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 8, 2026 8:17 pm

আগস্ট মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুই দফায় টানা চার দিন করে ছুটি উপভোগের সুযোগ তৈরি হতে পারে। আগস্টে দুটি সাধারণ সরকারি ছুটি রয়েছে। এর মধ্যে প্রতিটি ছুটির পরের কর্মদিবসে একদিনের ঐচ্ছিক ছুটি নিলে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ কাটানো সম্ভব হবে।

প্রথম দফায়, ৫ আগস্ট (বুধবার) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সারা দেশে সাধারণ সরকারি ছুটি থাকবে। এর পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকবে। তবে ওই দিন একদিনের ছুটি নিলে ৫ আগস্ট (বুধবার)-এর সরকারি ছুটির সঙ্গে ৭ আগস্ট (শুক্রবার) ও ৮ আগস্ট (শনিবার)-এর সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দ্বিতীয় দফায়, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ সরকারি ছুটি থাকবে। এর পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও, ওই দিন একদিনের ছুটি নিলে ২৬ আগস্ট (বুধবার)-এর সরকারি ছুটির সঙ্গে ২৮ আগস্ট (শুক্রবার) ও ২৯ আগস্ট (শনিবার)-এর সাপ্তাহিক ছুটি মিলিয়ে আবারও টানা চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শান্তি আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দল পাকিস্তান যাচ্ছে না:ট্রাম্প

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সেদ্ধ চাল কিনবে সরকার

কলকাতায় আজ মমতাপন্থি তৃণমূলের বিক্ষোভ

ড. ইউনূসের গ্রামীণ টেলিকমের বাড়তি সুবিধা কেন বাতিল নয়, রুল জারি

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

কুড়িগ্রামে জাতীয় যুবশক্তির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা

একজন চীর বিপ্লবী, চীর বিদ্রোহী যোগ্য পিতার উত্তরসূরী ব্যারিস্টার রুমিন ফারহানা

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি