টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 9 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে নাসিরনগর – মাধবপুর সড়ক সংস্কারের দাবিতে এমপি সৈয়দ ফয়সল

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
July 9, 2026 4:23 pm

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল জাতীয় সংসদে মাধবপুর উপজেলার খাস্তি নদীর ওপর স্থায়ী পাকা সেতু নির্মাণ এবং নাসিরনগর থেকে মাধবপুর পর্যন্ত সড়কের জরুরি সংস্কারের দাবি জানিয়েছেন।

বুধবার  ৮ জুলাই বিকেলে মহান  জাতীয় সংসদের অধিবেশনে জরুরি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি বলেন, “দীর্ঘদিন ধরে খাস্তি নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত সেখানে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ অত্যন্ত জরুরি।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সংসদ সদস্য ফয়সল আরও জানান, ১৯৯৫ সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে খাস্তি নদীর ওপর বেইলি সেতু নির্মাণের ফলে নাসিরনগর ও মাধবপুর দুই  উপজেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি হয়। দুই উপজেলার মানুষের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন যাতায়াতে সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে দীর্ঘদিন ব্যবহারের কারণে বর্তমানে এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং  যে কোন সময় দুর্ঘটনায় পতিত হয়ে প্রাণহানি ঘটতে পারে।

তিনি বলেন, নাসিরনগর থেকে মাধবপুর পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও খানাখন্দ সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিদিন হাজারো মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। তাই দ্রুত সড়কটি সংস্কার ও প্রয়োজনীয় স্থানে স্থানান্তর করে  টেকসইভাবে পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

আদাঐর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর খোরশেদ আলম বলেন, সংসদ সদস্য জাতীয় সংসদে দুই উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি তুলে ধরেছেন। নাসিরনগরের অধিকাংশ মানুষ ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা ও বিভিন্ন প্রয়োজনে মাধবপুরে যাতায়াত করেন। তাই এই সড়ক ও সেতুর উন্নয়ন বাস্তবায়িত হলে দুই উপজেলার লাখো মানুষ সরাসরি উপকৃত হবেন।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে এলাকাবাসীর প্রত্যাশা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ১০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা।

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৬০

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

সখীপুরে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, জ্বালানি সরবরাহে সমন্বয়ের নির্দেশ

ভিডিও কনফারেন্সে লালমোহনে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেলেন প্রধানমন্ত্রী

পাটওয়ারীর বক্তব্যে ক্ষুব্ধ যুবদল সভাপতি, বললেন বেয়াদবদের নিয়ন্ত্রণে আইন প্রয়োগ করতে হবে

রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের বিশেষ সভা দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্নে দীর্ঘমেয়াদি কমিটির অনুমোদন

ডেমরায় ৩ সিকিউরিটি গার্ডকে কুপিয়ে কোরবানির গরু লুটের চেষ্টা, এলাকায় ডাকাত আতংক

পবিত্র রমজান উপলক্ষে কুড়িগ্রামে সুলভ মূল্যে দুধ-ডিম বিক্রি, স্বস্তিতে সাধারণ মানুষ

দেশে ফিরে সংসদে গিয়ে আবেগাপ্লুত মির্জা আব্বাস