টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 12 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৭৫৮, আক্রান্ত ৯৬৯

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 12, 2026 7:17 pm

দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম ও হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭৫৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৬৯ শিশু। রোববার (১২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও এক শিশু।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মারা গেছে ৬৬৪ শিশু। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৪ শিশুর। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৫৮ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৯০ শিশু। একই সময়ে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে আরও ৮৭৯ জন। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪৯ শিশু, আর চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৮৪৩ জন।

১৫ মার্চ থেকে ১২ জুলাই সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৪৮০। এদের মধ্যে নিশ্চিত হাম রোগী ১৩ হাজার ৫০০ জন। এ সময় মোট ৯৪ হাজার ৩৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯০ হাজার ৬০৫ জন বাড়ি ফিরেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা- ১৬ আসনের এমপিকে ফুলেল শুভেচছা জানালো বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন (ট্র্যাব)

হরমুজ প্রণালি পুনরায় বন্ধের খবরে বিশ্ববাজারে বাড়লো তেলের দাম

বীরগঞ্জে গড়ফতু উদয় ক্লাবের ফাইনাল ফুটবল টুর্নামেন্ট

শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে মাউশির সর্বশেষ তথ্য

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন শুরু

৫ লাখ নথিবিহীন অভিবাসীকে বড় সুখবর দিলো স্পেন

বড় রদবদল ভূমি প্রশাসনে

অগ্নিদুর্ঘটনায় শহীদ ফায়ারফাইটার নুরুল হুদার ঘরে জন্ম নিল পুত্র সন্তান

ছয় মাসের মধ্যে চালু হচ্ছে বন্ধ ৬ পাটকল

বৃষ্টি নামলেই বাড়ে প্রেম,বর্ষায় ডেটিং হোক আরও গভীর ও কাছের