টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 14 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে এক শিক্ষার্থী ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
কে এস ইসলাম
July 14, 2026 9:31 pm

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ফাঁস নিয়ে আছিয়া আক্তার মিম (২৫) নামের এক শিক্ষার্থী (গৃহবধূ) আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল পাচটার দিকে এই ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত্যু ঘোষণা করেন।

নিহত আছিয়ার স্বামী ইমামুল ইসলাম জানান,আমাদের ১মাস পূর্বে আছিয়ার সঙ্গে বিয়ে হয়,মিমদের নতুন বাড়ি তৈরি হচ্ছিল আমি সেখানে সেই কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম। বিকালে কাজ থেকে বাসায় ফিরে তার মাকে মিমের কথা জিজ্ঞেস করি,মিম খাবার খেয়েছে রুমে গেছে। আমি বাসার ২ তলায় ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠে মিমকে কোথাও দেখতে না পেয়ে।ওকে খোঁজার জন্য আমি বাসার ৩ তলায় গিয়ে দেখি রুম ভেতর থেকে লক করা। অনেক ডাকাডাকি পরেও না খুললে পরে দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখি মিম সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত আছিয়া আক্তার মিম দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদের স্থায়ী বাসিন্দা। সে সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।বাবার নাম মৃত মনিরুজ্জামান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সবজির বাজারে কিছুটা স্বস্তি

ডিমলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ৫১ বিজিবির অধিনায়ক

সাভারে অটোরিকশা চুরির ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্য গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

উত্তরার এপিবিএন ডিআইজি কার্যালয়ের উপ পরিদর্শক রফিকুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির-অপকর্মের সংবাদ প্রকাশে,সংবাদ কর্মীদের হুমকির ঘটনায় আবারো দুদক সহ প্রশাসনিক দপ্তরের অভিযোগ! 

শীতের রাতে স্বস্তির চাদর: সাভারে তারেক রহমানের পক্ষ থেকে কম্বল পেল অসহায় মানুষ

তিতাসে রাস্তার বেহাল দশা: এলাকাবাসীর চরম ভোগান্তি

বিশ্ব হার্ট দিবসে,মতিঝিল ইসলামী ব্যাংক হাসপাতালে আলোচনা সভা ও র‌্যালি

কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী

নিখোঁজ পাইলটকে পেতে যুক্তরাষ্ট্র ও ইরানের রুদ্ধশ্বাস অভিযান-লড়াই