টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 18 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতি ‘অর্ধকানা’ হলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
নওগাঁ প্রতিনিধি
July 18, 2026 8:26 pm

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, জাতি ‘অর্ধকানা’ হলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না। শনিবার (১৮ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন শেষে সদর উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা আমাকে নিয়ে ট্রল করছে তারা কেউই ছাত্র নয়। এভাবে ছাত্রদের মিসগাইড করে আন্দোলন করে অযথা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে লাভ নেই।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা একটি ন্যারেটিভকে নেগেটিভভাবে নিয়ে নিলো। জাতি যদি এভাবে অর্ধকানা হয়ে যায় তাহলে তো আমাদের ভবিষ্যৎ ভালো হবে না। আমরা এসেছি এই জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। যে যত ট্রল করুক না কেন, আমাদের সঠিক দায়িত্ব থেকে আপনারা বিচ্যুত করতে পারবেন না।

শিক্ষামন্ত্রী আরও বলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পড়াশোনার জন্য বাংলাদেশে আসবে। আমরা সেভাবেই বিশ্ববিদ্যালয়গুলো তৈরি করছি। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে নওগাঁবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো। সেইসাথে শিক্ষার ক্ষেত্রে ১৮ জুলাই নওগাঁর জন্য একটি নতুন মাইল ফলক উন্মোচন হলো।

এর আগে সকালে নওগাঁ শহরের বরুনকান্দি এলাকায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভবন ঘুরে দেখেন মন্ত্রী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রাথমিক বৃত্তির ফল রোববার, জানবেন যেভাবে

ভূরুঙ্গামারীতে জামায়াতের ৫৫ তম বিজয় র‍্যালি অনুষ্ঠিত

রাজধানীর মোহাম্মদপুর স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ

খলিলুর রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন

রাজারহাটে “হয় তুমি মাদক ছাড়ো, নইলে তুমি এলাকা ছাড়ো” স্লোগানকে সামনে রেখে মানববন্ধন

নিউ ইউর্কে চট্টগ্রাম সমিতি কর্তৃক ব্যারিস্টার মনোয়ার হোসেন সম্বর্ধিত

নাসিরনগরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কে এম বশির উদ্দিন তুহিন

ইরানি কর্মকর্তারা আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত : ট্রাম্প

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে আসামি হিসেবেই দেশে ফিরতে হবে: ডা. শাহাদাত