টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 27 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 27, 2026 7:01 pm

সংগৃহীত ছবি

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ড যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল বৈঠকে উপস্থিত ছিলেন।

অন্যরা হলেন, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল, দৈনিক নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়াদা সম্পাদক শফিকুল আলম এবং মানবকণ্ঠ সম্পাদক শহিদুল ইসলাম।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭১৯ মামলা

ভূরুঙ্গামারীতে সরকারি রিপার (ধান-কাটা) যন্ত্র না পেয়ে অভিযোগের অতপর মেশিন পেয়ে অভিযোগ প্রত্যাহার

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে: জামায়াত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া হাসপাতালে

কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধ করা অনেক কঠিন: এমপি সাইফুল আলম মিলন

ঢাকা মেডিকেল কলেজ শিক্ষার্থীদেঅনির্দিষ্ট -কালের জন্য বন্ধ ঘোষণা ও হল ছাড়ার নির্দেশ কর্তৃপক্ষের

অনলাইনে পোস্ট করার পর মিলল পরিচয়, ৪ দিন পর প্রতিবন্ধী হাবিবের মরদেহ বুঝে নিল পরিবার

কুমিল্লা নগরীর পাথুরিয়াপাড়ায় ভোক্তা অধিকারের অভিযান,‘বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা,

তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক,রোহিঙ্গা সংকট ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা

পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী