টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 30 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জেন-জিকে ‘নর্দমার প্রজন্ম’ বলায় কঙ্গনাকে এক হাত নিলেন রাখি সাওয়ান্ত

প্রতিবেদক
বিনোদন ডেস্ক
July 30, 2026 9:58 am

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলনকারী জেন জি শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বলিউড অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে এক হাত নিলেন রাখি সাওয়ান্ত। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে কঙ্গনার রাজনৈতিক উত্থান নিয়ে প্রশ্ন তোলেন রাখি। একই সঙ্গে তাঁকে মুখের ভাষা সামলানোর পরামর্শ দিয়েছেন তিনি।

ভিডিওতে কঙ্গনাকে উদ্দেশ্য করে রাখি বলেন, ‘এমপি হওয়ার জন্য তুমি কী করেছ? যদি কখনও সাধারণ মানুষের মুখোমুখি হয়ে ভোট চাও একটা ভোটও পাবে না। আমি জানি না, মান্ডিতে কীভাবে তোমার এত নাম হলো।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ভারতের মেয়ের শিক্ষার্থীদের নিয়ে কঙ্গনার করা মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে রাখি আরও বলেন, ‘আমাদের দেশের মেয়েদের নিয়ে তুমি কী ধরনের কথা বলছ? আমার ছাত্রছাত্রী ও দেশের মেয়েদের নিয়ে এ ধরনের কথা তোমার মুখে মানায় না। সংসদে বসে দেশের মেয়েদের নামে আজেবাজে কথা বলছ!’

চান্দীগড় বিমানবন্দরে কঙ্গনার চড় খাওয়ার প্রসঙ্গ টেনে রাখি বলেন, ‘বিমানবন্দরে তোমার গায়ে হাত উঠেছিল ভুলে গেছ? তোমার কি একটুও ভয় করে না? এভাবে চলতে থাকলে সব জায়গায় মানুষের চরম ক্ষোভের মুখে পড়তে হবে।’ কঙ্গনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাখি বলেন, ‘যদি সাহস থাকে তবে অন্যদের মতো একা রাস্তা দিয়ে হেঁটে দেখাও তাহলেই বুঝবে দেশের যুবসমাজের আসল শক্তি কতখানি।

রাখি আরও বলেন, ‘আয়নায় আগে নিজের চরিত্র দেখো। বলিউডে কী না করেছ। নিজের মুখের ভাষা সামলাও। দেশের মেয়েদের বিরুদ্ধে কথা বলছ— তোমার এত বড় অবস্থান হলো কবে?’

এর আগে নেটমাধ্যমে ছাত্র আন্দোলনের কিছু ভিডিও শেয়ার করে জেন জি প্রজন্মকে ‘জঞ্জাল প্রজন্ম’ বলে আক্রমণ করেছিলেন কঙ্গনা রানাওয়াত। এমনকি দিল্লির আন্দোলনের সঙ্গে জড়িতদের তেলাপোকার সঙ্গে তুলনা করে আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উলিপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান-২ লাখ টাকা জরিমানা

রামিসা হত্যাকাণ্ডে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে আদালতে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়ীয়া নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয় ভাগ্য রজনী পবিত্র শবে বরাত

বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে : রিজভী

আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

মাতৃভাষার মাসে ভাষা সৈনিক অলি আহাদ, বিনম্র শ্রদ্ধাঞ্জলি

নিখোঁজের ৩ দিন পর খালে মিলল শিশুর বস্তাবন্দি লাশ, আটক ১

কুমিল্লায় সীমান্তে ১০- বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

সখীপুরে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, জ্বালানি সরবরাহে সমন্বয়ের নির্দেশ

স্কুল-কলেজে মানোন্নয়নের লক্ষ্যে চালু হচ্ছে র‍্যাংকিং ব্যবস্থা: শিক্ষামন্ত্রী