টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 3 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চোর চক্রের এক সদস্যকে আটক করেছেন আনসার সদস্যরা

প্রতিবেদক
কে এস ইসলাম
August 3, 2026 9:01 pm

ঢাকা মেডিকেলের প্রশাসনিক ভবন এলাকা থেকে চোর সন্দেহে মো: হৃদয় (৩০) নামের একজনকে আটক করেছে আনসার সদস্যরা।

সোমবার (৩ আগস্ট)সকাল সাড়ে দশটার দিকে ঢামেকের পুরাতন প্রশাসনিক ব্লক এলাকা থেকে তাকে আটক করা হয়।পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঢামেক হাসপাতাল আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো: শাহাদাত হোসেন জানান, ঢামেকের পুরাতন ভবনের প্রশাসনিক ব্লকের দায়িত্বরত আনসার সদস্যরা দেখতে পান, পরে হৃদয়কে সন্দেহ হলে আটক করে ব্যাগ তল্লাশি করা হয়। পরে তার ব্যাগ থেকে একটি ধারালো ছুরি ও ৩টিড্রাগ ভর্তি সিরিজ পাওয়া যায়।

তিনি আরো জানান, পরে হাসপাতাল প্রশাসনের কাছে উপস্থাপন করা হলে কর্তৃপক্ষের নির্দেশনায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়,গ্রামে বাড়ি মুন্সীগঞ্জ জেলার কালু মিয়ার ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান,ঢামেকের পুরাতন ভবনের প্রশাসনিক ব্লকে চোর সন্দেহে হৃদয় নামের এক যুবককে দায়িত্বরত আনসার সদস্যরা আটক করে।পরে হাসপাতালে পুলিশ ক্যাম্পে পাঠায়,তার কাছে থেকে একটি ধারালো ছুরি ও ৩টি ড্রাগ ভর্তি সিরিজ পাওয়া যায়।পরে আইনি প্রক্রিয়া শেষে শাহবাগ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
কেএজেডআইএ/

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে আইএফআইসি ব্যাংক পিএলসি উপশাখার আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনার

নাইজেরিয়ায় নৌকাডুবে নিহত ৫০, বেশিরভাগই শিশু

বীরগঞ্জে জমকালো বর্ষবরণে এমপি মনজুরুল ইসলাম

চট্টগ্রামে ডাকঘর থেকে কোটি টাকার নিষিদ্ধ ক্রিম ও ভ্যাপ লিকুইড জব্দ

হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানে “আমরা সিলেটবাসীর” নিন্দা ও প্রতিবাদ

কুমিল্লায় সীমান্তে ১০-বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ভারতীয় শাড়ি উদ্বার

আওয়ামী লীগ নেতাদের জামায়াত সাজিয়ে বিএনপিতে যোগদান করানোর অভিযোগ

রাজধানীর হাজারীবাগে ২৮ অপরাধী গ্রেফতার

উত্তর বাড্ডায় এক নারীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

তিতাসে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কারণ দর্শানোর প্রতিবাদ