টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 5 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

একাধিক মামলার আসামি সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 5, 2026 11:10 pm

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বুধবার (৫ আগস্ট) দুপুরে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীর গুলশানে বিএনপির তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় দায়ের করা মামলায় জগলুল পাশাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ডিবির ভাষ্য অনুযায়ী, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি তিনি।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে আকাশপথে ঢাকায় ফিরছেন সৈয়দ জগলুল পাশা। পরে বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে গুলশান থানার বিশেষ ক্ষমতা আইনের মামলা, যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অপারেশন ‘ঈগল হান্ট’–সংক্রান্ত মামলা, কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে মাইকিং করে এমপির কাছে রাস্তা মেরামতের আবদার

চট্টগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাক্ষরতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের চতুর্থ দফা সম্পন্ন

গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে লাল কার্ড দেখনো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশে হামের উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৩ শিশু

রাশিয়ায় রাতভর ইউক্রেনের শতশত ড্রোন হামলা, নিহত ৩

মোবাইল‘চুরির অভিযোগে’ নাসিরনগরের ২ যুবকের মাথা ন্যাড়া

ডেমরায় ৩ সিকিউরিটি গার্ডকে কুপিয়ে কোরবানির গরু লুটের চেষ্টা, এলাকায় ডাকাত আতংক

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পাকিস্তান প্রেসিডেন্টের অভিনন্দন

রাজারহাটে সাজ্জাদ স্মৃতি স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ