টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 5 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৫ আগস্টকে ‘পুলিশ হত্যা দিবস’ দাবি করে ‘মাগফিরাত’ কামনা পুলিশ পরিদর্শকের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 5, 2026 11:14 pm

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ৮৪৩ জনের (মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত) প্রাণের বিনিময়ে পতন ঘটে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার। আর ওইদিন-ই তিনি পালিয়ে আশ্রয় নেন ভারতে। পরবর্তী সময়ে এই দিনটিকে, অর্থাৎ ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করে সরকার।

তবে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দিনটিকে ‘পুলিশ হত্যা দিবস’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছে। এবার তাতে সুর মিলিয়ে ৫ আগস্টকে ‘পুলিশ হত্যা দিবস’ দাবি করে তাদের আত্মার মাগফিরাত কামনা করলেন ভাটারা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুল্লাহ আল মামুন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় ফেসবুকে তার ব্যক্তিগত আইডিতে ‘৫ আগস্ট পুলিশ হত্যা দিবস’-এর একটি ফটোকার্ড শেয়ার দিয়ে মাগফিরাত করেন এই পুলিশ কর্মকর্তা।

এর সূত্র ধরে ওই পুলিশ কর্মকর্তার কাছে জানতে চাওয়া হয়- ৫ আগস্টকে সরকার বা পুলিশ সদর দফতর থেকে ‘পুলিশ হত্যা দিবস’ ঘোষণা করা হয়েছে কি না? এর জবাবে ওই পুলিশ পরিদর্শক (অপারেশন) বলেন, ‘সরকার বা পুলিশ সদর দফতর এমন কোনো ঘোষণা করা হয়নি।’
তাহলে সরকারি কর্মকর্তা হয়ে ৫ আগস্টকে ‘পুলিশ হত্যা দিবস’ দাবি করতে পারেন কি না?- এমন প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এটা আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখতেছি। আমার সহকর্মীরা হত্যার শিকার হয়েছে- সেখানে থেকে আমি দিবস…আমরা ওই দিনটাকে দেখতেছি। আমি ৫ আগস্টকে দিবস ঘোষণা করতে পারি না এবং করিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসিরনগর আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা

সমাজসেবায় বিশেষ সম্মাননা পেলেন নাসিরনগরের সৈয়দ সাজ্জাদ মোর্শেদ  সোহান

প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ওয়াশরুম থেকে ঝুলন্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

কুমিল্লায় জামায়াত প্রার্থীসহ যে ১৬ জনের মনোনয়ন বাতিল

কুমিল্লা টিক্কাচর গোমতী নদীর উত্তর পাড় থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

রাষ্ট্রপতি পদে কর্নেল অলির মনোনয়নপত্র দাখিল

দিল্লির যন্তর মন্তরে চলা আন্দোলন প্রত্যাহার করলো ককরোচ জনতা পার্টি

খাদ্যগুদামে চাল-গমের হিসাবে গরমিল, সাময়িক বরখাস্ত ২ কর্মকর্তা

ইরান যুদ্ধ ইস্যুতে চাপের কাছে নতি স্বীকার নয়: কিয়ার স্টারমার