টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 22 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুরান ঢাকার লালবাগে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন শুরু, বিনামূল্যে দেওয়া হবে দুই ডোজ টিকা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 22, 2026 7:04 pm

কলেরা থেকে সুরক্ষিত রাখতে রাজধানীতে শুরু হয়েছে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা ও সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এ কর্মসূচির আওতায় এলাকায় এলাকায় বিনামূল্যে দুই ডোজ কলেরার টিকা দেওয়া হবে। শনিবার (২২ আগস্ট) রাজধানীর পুরান ঢাকার লালবাগের বড় দায়রা শরীফে টিকা কেন্দ্র উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অন্যতম যুগ্ন আহবায়ক ও সাবেক কমিশনার মীর আশরাফ আলী আজম।

টিকাদান কর্মসূচীর উদ্বোধনকালে তিনি বলেন, নিজেকে সুস্থ রাখতে সবাইকে টিকা গ্রহণ করতে। সরকারও এ বিষয়ে যথেষ্ট আন্তরিক। তাই আসুন, আমরা সবাই কলেরামুক্ত থাকতে এবং নিজেদের সুস্থ্য রাখতে টিকাগ্রহণ করি এবং এ কার্যক্রমকে সামনে এগিয়ে নিয়ে যাই। এতে সবার অংশগ্রহণ ও সর্বাত্বক সহযোগিতাও চান মীর আশরাফ আলী আজম।
এ কর্মসূচীতে সার্বিক সহযোগিতায় ছিলেন লালবাগের ২৬ নম্বর ওয়ার্ড আজিমপুর বটতলা ইউনিটের আহ্বায়ক আরমান হোসেন বাদল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আজ শনিবার (২২ আগস্ট) থেকে প্রথম ডোজ এবং ২৬ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। বিভিন্ন এলাকার বাসিন্দাদের কাছাকাছি টিকাদান কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক অথবা মোবাইল টিকাদান দলের মাধ্যমে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কলেরা একটি পানিবাহিত সংক্রামক রোগ। দূষিত পানি ও খাবারের মাধ্যমে এ রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই নিরাপদ পানি পান, খাবার ঢেকে রাখা, খাবারের আগে ও টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়ার পাশাপাশি টিকাদান কর্মসূচিতে অংশ নেওয়া জরুরি।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, “সচেতন হোন, নিরাপদ পানি পান করুন এবং কলেরা প্রতিরোধে টিকার দুই ডোজ গ্রহণ করুন।” কলেরা প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষের সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ে টিকার দুই ডোজ গ্রহণ করে কলেরা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফটিকছড়িতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টাসহ একাধিক মামলার আসামি আজম নুর গ্রেপ্তার

জুরাইনে অচেতন অবস্থায় রাস্তায় পড়েছিল এক বৃদ্ধ ঢামেকে মৃত্যু

আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের তথ্য দুদকের হাতে

নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর ফুটপাতে পড়েছিল এক ব্যক্তি  মরাদেহ 

দুর্ধর্ষ অভিযানে ভারতগামী জাহাজ জব্দ করল ইরান,আইআরজিসির ভিডিও প্রকাশ

নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১ মহিলাসহ অর্ধশতাধিক আহত

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ড. কেরামত আলীর ২০ দফা ইশতেহার ঘোষনা

বিদ্যুৎস্পৃষ্ট

পৃথক ঘটনায় নারীসহ এক যুবকের মরদেহ উদ্ধার।

বিদ্যুৎস্পৃষ্ট

কেমিক্যালে বিস্ফোরণ হয়ে তিনজন দগ্ধ

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে