টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 23 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোথাও কোনো ভুল বোঝাবুঝি থাকলে সেগুলো নিরসন হয়ে যাবে : ধর্ম প্রতিমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 23, 2026 8:14 pm

মন্ত্রিসভায় যুক্ত করায় হেফাজতে ইসলাম বাংলাদেশসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের আপত্তির ইস্যুতে নতুন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেছেন, যদি কোথাও কোনো ভুল বোঝাবুঝি থাকে, সেগুলো নিরসন হয়ে যাবে ইনশাআল্লাহ। রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, গতকাল জামিয়া মাদানিয়া বারিধারায় গিয়ে জমিয়তে ওলামায়ে ইসলাম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এবং মহতারাম মনির কাসেমী হাফিজাহুল্লাহর সঙ্গে কুশল ও মতবিনিময় করেছি। নির্বাচনে কোনো একটি দলকে যেমন শতভাগ মানুষ ভোট দেয় না, পছন্দ-অপছন্দের ভিন্নতা থাকে, ঠিক তেমনি যেকোনো পদে নতুন নিয়োগের ক্ষেত্রেও সবার দৃষ্টিভঙ্গি এক নাও হতে পারে। এটি অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া। তিনি বলেন, যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পূর্বে কাজ করার অভিজ্ঞতা আমার ছিল না, তাই ওলামা-মাশায়েখ হাফিজাহুল্লাহদের সঙ্গে যোগাযোগের পরিধি যত বৃদ্ধি পাবে, পারস্পরিক আলোচনা যত বাড়বে, যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে তা দ্রুত নিরসন হয়ে যাবে, ইনশাআল্লাহ। পুরো বিষয়টিকে আমি এই ইতিবাচক দৃষ্টিকোণ থেকেই দেখছি।
প্রতিমন্ত্রী বলেন, অনেক সময় সরাসরি কথা বলার সুযোগ না হলে বা আংশিক তথ্য পৌঁছালে কোনো বিষয় ভিন্নভাবে ব্যাখ্যা হতে পারে এবং বিভ্রান্তি তৈরি হতে পারে। গতকাল ওলামায়ে কেরামদের সঙ্গে সাক্ষাতের সময় উনাদের কিছু জানার ছিল। আমি বিশ্বাস করি, আমি সন্তোষজনক উত্তর দিতে পেরেছি এবং উনারাও আমাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন মতের প্রথিতযশা ওলামায়ে কেরামদের সহাবস্থানকে কেন্দ্র করেই ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আমাদের ধর্মীয় মূল্যবোধগুলো পরিচালিত হয়। শুধু ইসলাম ধর্ম নয়, অন্যান্য ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও ধর্মীয় গুরুদের কাছে যাওয়াও আমার আমার জিম্মাদারি।তিনি আরও বলেন, ইনশাআল্লাহ, আমি সবার কাছেই যাব এবং সরাসরি আলোচনা করব। এতে করে যেকোনো ধরনের ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি দূর হয়ে যাবে বলে আশা করছি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এবার পুলিশের সিটিটিসি’র হাতে ধরা সন্দেহভাজন শিশু জঙ্গি!

‘সুস্থ হয়ে বাড়ি ফিরল,‘বিমান দুর্ঘটনায় দগ্ধ সায়রা ও সাইরা জমজ দুই বোন, 

যুদ্ধবিরতির পরও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত স্থবির

পরকীয়া সন্দেহে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করল স্বামী

বিশেষভাবে প্রস্তুতকৃত জ্যাকেটে ফেন্সিডিল পাচার, গ্রেফতার ৪

এবার ন্যাশনালসহ চার ব্যাংকে পর্যবেক্ষক বসালো বাংলাদেশ ব্যাংক

চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত হবিগঞ্জ প্রতিনিধি

সৌদি বাদশার উপহার ঢাকা থেকে কুমিল্লা আসতেই উধাও ২০ কার্টন খেজুর

সাংবাদিক শুভ্রের ওপর একাধিক হামলার অভিযোগ; দায়েরকৃত মামলা জেলা তথ্য অফিসে রেকর্ডভুক্তির আবেদন

ব্রাহ্মণবাড়ীয়া আখাউড়ায় ব়্যারের অভিযানে ৭২ লক্ষ টাকার ভারতীয় শাড়ি ও থ্রী- পিসসহ গ্রেপ্তার -১