টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 11 September 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা সদর দক্ষিণে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 11, 2025 5:15 pm

কুমিল্লা সদর দক্ষিণের মোস্তাফাপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মোস্তাফাপুর এলাক থেকে মরদেহটি উদ্বা র করে পুলিশ।

ঘটনা সুত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুরে আবদুল আলী পাম্পের পাশে একটি ঝোপঝাড়ের মধ্যে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে
সদর দক্ষিণ মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ বলেন,নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তার পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে, যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনারসত্যতা নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছি। এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো পক্ষ মামলা দায়ের করেনি। তবে দ্রুত সময়ের মধ্যে পরিচয় শনাক্তসহ ঘটনার পেছনের কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১

বীরগঞ্জে বিএনপির মরিচা ইউনিয়ন নির্বাচনী জনসভা

শিক্ষার্থীর মৃত্যু

দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ: স্পিকার

‎ঈদুল ফিতর উপলক্ষে লায়ন খোরশেদ আলমের শুভেচ্ছা: ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান ‎

গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায়

ইতালি পাঠানোর প্রলোভনে অর্থ গ্রহণ, লিবিয়ায় আটক ও মুক্তিপণ দাবির অভিযোগে মানব পাচারকারী চক্রের ০১ সদস্যকে গ্রেফতার

ভঙ্গুর অর্থনীতি সামাল দেওয়াই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী