টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 26 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে প্রবাসীর বাড়িতে হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

প্রতিবেদক
পিরোজপুর প্রতিনিধি
August 26, 2026 2:05 pm

পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠি এলাকায় এক কুয়েতপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ভোররাতে রান্নাঘর ও বারান্দার গ্রিল কেটে বাড়িতে ঢুকে এক ব্যক্তির হাত-পা বেঁধে মারধর করে স্বর্ণালংকার ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাত দল।

মঙ্গলবার (২৫ আগস্ট) ভোররাতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ভুক্তভোগী এমরান জানান, পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে প্রায় আটজনের একটি ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। তারা প্রথমে তার হাত-পা বেঁধে মারধর করে। পরে লকার ভেঙে দুটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

তিনি আরও জানান, ডাকাতরা তার ভাবিকে বারবার দরজা খুলতে বললেও তিনি দরজা না খোলায় তারা ওই কক্ষে প্রবেশ করতে পারেনি। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে পরিবারটি রক্ষা পেয়েছে।

এমরানের ভাবি সেলিনা বলেন, ভোররাতে ডাকাতরা ভবনের দুই পাশের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর সামনের কক্ষে ঢুকে তার দেবরকে বেঁধে মূল্যবান মালামাল লুট করে। পরে বেডরুমে ঢোকার চেষ্টা করলেও ব্যর্থ হয়। তার দাবি, ডাকাত দলে অন্তত আটজন সদস্য ছিল এবং তারা পরিকল্পিতভাবে এ ডাকাতি করেছে।

ডাকাতদের বাধা দিতে এগিয়ে আসা এক প্রতিবেশী নারী হামলায় আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

ডাকাতির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে সেলিনা দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তেজগাঁও ঢাকা পলিটেকনিকে ছাত্রদল- ছাত্র শিবিরের সংঘর্ষে আহত ১৬

ডিএমপি কমিশনারকে নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেবে পুলিশ

ইরান যুদ্ধ বন্ধের প্রচেষ্টা ইসলামাবাদে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

৩২ লাখ টাকার গরু কেনা নিয়ে সমালোচনার জবাব দিলেন মন্ত্রী এ্যানির ছেলে

মুন্সীগঞ্জের মাদক সেবনে বাঁধা দিলে যুবককে ছুরিকাঘাতে

ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা

ব্যবসায়িকদ্বন্দ্বে অপর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজার আশ্রয়শিবিরে ঘুমন্ত মুসলিমদের শরীর কামড়ে খাচ্ছে ইঁদুর

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট