টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 29 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

প্রতিবেদক
ময়মনসিংহ প্রতিনিধি
August 29, 2026 9:29 am

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৭ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে নুরুল হক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আড়াই টার দিকে গ্রেপ্তার বাবাকে আদালতে সোপর্দ করেছে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে ঈশ্বরগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা মোড় সংলগ্ন হাসপাতাল রোড থেকে নুরুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে , গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে স্বামী নুরুল হককে আসামি করে থানায় অভিযোগ দায়ের করার পর শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নুরুল হক উপজেলার উত্তর কাকনহাটি গ্রামের মৃত হাচেন আলীর ছেলে।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট রাত ৩টার দিকে বসতঘরের বারান্দার একটি কক্ষে ঘুমিয়ে থাকা কিশোরীর ওপর বাবা নুরুল হক ঝাঁপিয়ে পড়েন এবং ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার তিন দিন পর কিশোরী বিষয়টি তার মাকে জানায়। পরে বিষয়টি জানাজানি হলে নুরুল হক তার স্ত্রী ও মেয়েকে ভয়ভীতি দেখান বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় কিশোরীর মা বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১১টার দিকে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলে পুলিশ নুরুল হককে গ্রেপ্তার করে।

এদিকে নুরুল হকের বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় দস্যুতার একটি মামলায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বাড্ডা থানার একটি মামলার ওয়ারেন্টও রয়েছে। দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মার্কিন সিনেটে নাকচ ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব

বালিয়াকান্দিতে স্বপ্ন ছোঁয়া সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের জন্য কম্বল বিতরণ

পবিত্র রমজান উপলক্ষে কুড়িগ্রামে সুলভ মূল্যে দুধ-ডিম বিক্রি, স্বস্তিতে সাধারণ মানুষ

নাগেশ্বরীতে আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

রাজশাহীতে তেল মজুদ করে বেশি দামে বিক্রি

চার দিনের সফর শেষে ঢাকা ফিরেছেন রাষ্ট্রপতি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আখাউড়া থেকে গ্রেফতার

সমুদ্র  সৈকতে ডুবে মারা গেলেন অভিনেতা রাহুল ব্যানার্জি

​রাজারহাটে জাতীয় ‘নারী শক্তি’ উপজেলা কমিটি গঠন ও এনসিপির কর্মী সভা অনুষ্ঠিত

বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু

পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দর্জি ও রিক্সা চালকের মৃত্যু