টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 3 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে বিপাকে বাংলাদেশিরা, থাকতে হচ্ছে রাস্তাতেই

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
September 3, 2026 7:13 am

সাধারণত ক্যানসার রোগীদের শারীরিক সমস্যার কারণেই হাসপাতালের কাছাকাছি কোনও জায়গায় থাকার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। সেক্ষেত্রে ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগী ও তাদের পরিবারের প্রথম পছন্দ হাসপাতাল সংলগ্ন এলাকা কিংবা নিউ মার্কেট। কিন্তু পশ্চিমবঙ্গে ক্যানসারের চিকিৎসা নিতে গিয়ে হোটেল সমস্যায় জেরবার রোগী ও তাদের স্বজনদের ।

দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর এলাকায় রয়েছে ডা. সরোজ গুপ্ত ক্যানসার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এটি ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতাল নামেও পরিচিত। সরকারের কঠোর নির্দেশনার পর সেখানকার প্রায় প্রত্যেক আবাসিক হোটেল, গেস্ট হাউজের দরজাতেও পড়েছে তালা। আর তাতেই বিপাকে পড়েছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা ক্যানসার আক্রান্ত রোগী ও তাদের স্বজনরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

হোটেল না মেলায় কার্যত ক্যানসার রোগীকে নিয়ে অনেককেই রাত কাটাতে হচ্ছে রাস্তায়-এমনটাই অভিযোগ পরিবারের সদস্যদের।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ওই হাসপাতাল সংলগ্ন এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে। বাংলাদেশি রোগী ও তাদের স্বজনদের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা রোগী ও পরিজনদের ভিড়ে ঠাকুরপুকুরের এই এলাকা কার্যত থিকথিক করছে। অনেকেই বৃষ্টির মধ্যেই লাগেজ নিয়ে রাস্তার পাশে রাত কাটাচ্ছেন বলে অভিযোগ। গণমাধ্যমের কর্মীদের সামনে পেয়ে কেউ হাউমাউ করে কেঁদে ফেলেন।

নিজের চিকিৎসা করাতে ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালে এসেছেন চট্টগ্রামের বাসিন্দা সামিয়া বেগম ও স্বামী মাহবুব আলম। গত ২৭ আগস্ট কলকাতা এসেছেন। তারা জানান, ৪ সেপ্টেম্বর হাসপাতালের রিপোর্ট দেয়ার কথা রয়েছে, কেমো দেওয়ার কথা। স্থানীয় একটা হোটেলে উঠেছি কিন্তু সেখানে পুলিশ এসে আমাদের হোটেল ছাড়তে বলে। সেই থেকে খাওয়া-দাওয়া আমাদের কিছু নেই।

এরপর মঙ্গলবার ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতাল ক্যাম্পাসে থাকতে দেয়া হয় এই পরিবারকে। তারা আরও জানান, জায়গা-জমি বিক্রি করে চিকিৎসা করাতে আমাদের কলকাতায় আসতে হয়েছে। কিন্তু এখন কী করবো জানি না।

বোনকে নিয়ে বাংলাদেশের নেত্রকোনা থেকে ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালের চিকিৎসা করাতে গিয়েছেন রাজু। তাকে হাসপাতালে বসিয়ে হোটেল খুঁজছেন ভাই। তিনি বলেন, ‘কোথাও হোটেল দিচ্ছে না। এখন রোগী নিয়ে খুব বিপদে পড়ে রয়েছি। তিনি জানান দুদিন আগে এসেছি, হোটেলে ছিলাম। কিন্তু আজ হোটেল থেকে বের করে দিয়েছে। যদি হোটেল বন্ধই থাকে তবে কেন ভিসা দিল।’

রোগী ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে ডিরেক্টর ডা. অর্ণব গুপ্ত জানিয়েছেন, চিকিৎসা করতে আসা অনেক বাংলাদেশি রোগী সমস্যায় পড়েছেন। আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছি সাহায্য করছি। কিন্তু সবাইকে সহায়তা করা সম্ভব নয়। ইতোমধ্যে বিষয়টি নিয়ে বাংলাদেশ মিশনের সাথে যোগাযোগ করেছেন ডিরেক্টর। মিশনের পক্ষ থেকেও সার্বিক সহায়তা করার আশ্বাস দেয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি

কুড়িগ্রামে চরবাসীর উন্নয়নে পৃথক মন্ত্রণালয় ও বাজেটে স্থায়ী বরাদ্দের দাবিতে সংবাদ সম্মেলন

জুলাই গণঅভ্যুত্থানের প্রথমবার্ষিকী উপলক্ষে তিতাসে জামায়াতে ইসলামীর গণমিছিল

কুমিল্লায় আলিফ ও সততা হাসপাতালকে ৬০ হাজার টাকা জরিমানা

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

শ্যামা পূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস আগামী ৭ দিনের মধ্যেই পরিশোধ করতে হবে: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী

ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

হঠাৎ আইনজীবীর পোশাকে হাইকোর্টে মমতা