টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 3 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খাবারে তেলাপোকা-ছারপোকা, রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 3, 2026 1:21 pm

তেল-মশলা-রুটি তৈরির খামিতে মৃত ও জীবিত তেলাপোকা, অস্বাস্থ্যকর পরিবেশ ও পোড়াতেলে রান্নাসহ ‘সিটি রাজবাড়ি রেস্তোরাঁকে’ ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) ২নং গেইট নাসিরাবাদ এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিযানে রেস্তোরাঁটির রান্নাঘর ও খাদ্য সংরক্ষণের বিভিন্ন স্থানে গুরুতর অনিয়ম দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। ডালডা, কিশমিশ, দুধ, মোরব্বা, তেল, মশলা ও রুটি তৈরির খামিসহ বিভিন্ন খাদ্য উপাদানের মধ্যে জীবিত ও মৃত তেলাপোকা এবং ছাড়পোকার বিচরণ দেখা যায়। এ ছাড়া, রান্নাঘরের মেঝে স্যাঁতসেঁতে, টাইলস ভাঙা এবং ফ্রিজারে কাঁচা ও রান্না করা মাংস একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল।

অভিযানে পোড়াতেল সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ মোরব্বা রাখা, অননুমোদিত ঘি ব্যবহার করে খাদ্যপণ্য তৈরি এবং বিরিয়ানি তৈরিতে ক্ষতিকর কেওড়াজল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি, হালনাগাদ ট্রেড লাইসেন্স না থাকার বিষয়টিও ধরা পড়ে।

এসব অনিয়মের কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৮ ও ৩৩ ধারায় রেস্তোরাঁটির মালিকপক্ষকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চট্টগ্রামের কর্মকর্তা মো. ফারহান ইসলাম বলেন, ‘রেস্তোরাঁটির রান্নাঘর ও খাদ্য সংরক্ষণের পরিবেশ অত্যন্ত অপরিচ্ছন্ন ছিল। খাদ্য উপকরণের মধ্যে তেলাপোকা ও ছারপোকার উপস্থিতি, কাঁচা ও রান্না করা মাংস একসঙ্গে সংরক্ষণ, পোড়াতেল ও মেয়াদোত্তীর্ণ মোরব্বা রাখা এবং অননুমোদিত উপকরণ ব্যবহারের মতো গুরুতর অনিয়ম পাওয়া গেছে। এসব বিষয় জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানো হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের নির্দেশে বিএনপি’র ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ

ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

রাজবাড়ীতে বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী আজ

উলিপুর রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ, তিন সদস্যের পরিচালনা কমিটি গঠন

প্লট বরাদ্দে দুর্নীতি: শেখ হাসিনা, জয় ও পুতুলের মামলার রায় পড়া শুরু

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩

নিউ ইস্কাটনে ইন্টারনেটের লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্টারনেটকর্মী মৃত্যু

হজ্বের টাকার জন্য ছেলের হাতে বাবা খুন

ইরান পরমাণু নীতির পরিবর্তন করবে না: আরাঘচি

বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মোঃ রাইয়ান কে ছাড়পত্র দেওয়া হল