টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 30 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 30, 2026 2:59 pm

প্রিজনভ্যান থেকে পালিয়ে যাওয়া রাজা ওরফে ‘পিচ্চি রাজা’র সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী খুশি। বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন খুশি। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তার স্বামীকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়ে বলেন, কারো প্ররোচনায় রাজাকে যেন গুম না করা হয়।

পুলিশের বরাত দিয়ে তিনি জানান, গত ২৭ সেপ্টেম্বর ঢাকার আদালতে হাজিরা শেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যাওয়ার পথে গাজীপুরের নাওজোড় এলাকায় প্রিজনভ্যান থেকে পালিয়ে যান রাজা ওরফে পিচ্চি রাজা। প্রিজনভ্যানে থাকা অন্য ২৯ আসামিকে কারাগারে নেওয়া হলেও তাকে নেয়া হয়নি। পুলিশ বলছে, প্রিজনভ্যান থেকে নামিয়ে শৌচাগারে নেওয়ার পর সুযোগ বুঝে তিনি দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে কমিটিও গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে খুশি অভিযোগ করেন, তার স্বামীকে কারামুক্ত করে দেওয়া এবং নতুন মামলায় না জড়ানোর আশ্বাস দিয়ে জাহাঙ্গীর আলম নামে কথিত এক সাংবাদিক তাদের কাছ থেকে ধাপে ধাপে প্রায় এক কোটি টাকা নিয়েছেন। এত টাকা দেওয়ার পরও তার স্বামী জামিনে মুক্তি পাননি, বরং তাকে একের পর এক নতুন মামলায় জড়ানো হয়েছে। সংবাদ সম্মেলনে খুশি অভিযোগ করেন, জাহাঙ্গীর আলম নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রীর লোক ও ‘মাফিয়া সাংবাদিক’ হিসেবে পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করতেন। সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে তিনি প্রতারণার জাল তৈরি করেছেন বলেও অভিযোগ করেন তিনি। তার ইশারায় রাজাকে গুম না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান খুশি।

পুলিশের তথ্য অনুযায়ী, রাজা ওরফে পিচ্চি রাজা মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পকেন্দ্রিক মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও বিস্ফোরকসহ অন্তত ২৫টি মামলার তথ্য রয়েছে। পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল। ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই সময় তার কাছ থেকে মাদক ও অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছিল পুলিশ। পরে চলতি বছরের ১৯ মে নেপাল থেকে স্ত্রী ও শ্যালককে নিয়ে দেশে ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এখনও হাত অস্ত্রের ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান

বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের ম্যাগাজিন প্রকাশ

দফতর হারাচ্ছেন দুই মন্ত্রী

সমন্বিত যুদ্ধবিরতিতে লেবাননকে রাখার শর্ত ইরানের, পাকিস্তানের পূর্ণ সমর্থন

২৫% কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত জাতিসংঘের শান্তি মিশনে

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বাব মেয়র শাহাদাতের

নো আর্জেন্টিনা, নো ব্রাজিল: বায়তুল মোকাররমে মুসল্লিদের বিক্ষোভ

প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশ

১৭৮ কোটি টাকার বিশেষ বরাদ্দ পাচ্ছে দেশের সব জেলা পরিষদ

‎অসহায় মানুষের পাশে দাঁড়ালো হেমায়েতপুর কালচারাল ক্লাব, ঈদে বিতরণ সামগ্রী