টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 21 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৩ লাখেরও বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
October 21, 2026 11:43 am

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে তিন লাখেরও বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। অবৈধ কর্মকাণ্ডে জড়িত এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার (২০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানান।

মার্কিন প্রশাসন জানিয়েছে, দেশটির আইন লঙ্ঘনকারী এবং নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারেন—এমন বিদেশি নাগরিকদের ভিসা বাতিলের আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে অবস্থানরত ব্যক্তিদের দেশটির আইন ও বিধিবিধান মেনে চলার বিষয়ে সতর্ক করেছে ওয়াশিংটন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলারবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভিসা বাতিলের এ তথ্য প্রকাশ করেন।

পোস্টে নামদার জানান, ইতোমধ্যে তিন লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে এবং এ সংখ্যা আরও বাড়ছে। ভিসাধারীদের উদ্দেশে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আইন মেনে চলতে হবে। অন্যথায় দেশটিতে ভ্রমণের সুযোগ হারাতে হতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে যুক্তরাষ্ট্র এবং দেশটির জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

নিজের পোস্টের সঙ্গে হোয়াইট হাউসের একটি বার্তাও যুক্ত করেন নামদার। সেখানে দাবি করা হয়, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্য যেকোনো প্রশাসনের তুলনায় দ্রুতগতিতে বেশি ভিসা বাতিল করেছে।

এর আগে ২০২৬ সালের ৯ আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগটও এক্সে দেওয়া এক পোস্টে ভিসা বাতিলের বিষয়ে প্রশাসনের অবস্থান তুলে ধরেন। তিনি জানান, অবৈধ কর্মকাণ্ডে জড়িত কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেন—এমন বিদেশি নাগরিকদের ভিসা বাতিল করা হচ্ছে।

পিগট আরও বলেন, ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি নাগরিক আইন ভঙ্গ করলে, প্রতারণার আশ্রয় নিলে কিংবা মার্কিন জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করার চেষ্টা করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ অবস্থায় মৃত্যু

জনগণের কল্যাণে আমরা কাজ করে যাবো : সমাজকল্যাণ মন্ত্রী

ট্রেনে কাঁটা পড়ে এক শ্রমিকের শরীর থেকে পা  বিচ্ছিন্ন

তিনি ভাবতেও পারেননি আমার কাছে মাথা নত করতে হবে সৌদি যুবরাজকে ট্রাম্পের কটাক্ষ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়ক এআই ক্যামেরার নজরদারিতে

অস্ত্র-গুলিসহ পল্লবীর চিহ্নিত এক সন্ত্রাসীকে গ্রেফতার

আসাদগেট-শ্যামলী এলাকায় সব ক্লিনিক পরিদর্শন শুরু, চলবে আগামী ৭ দিন: স্বাস্থ্যমন্ত্রী

নিরাপত্তার আড়ালে ভূখণ্ড বাড়াচ্ছে ইসরায়েল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা বরুড়ায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ যাত্রী