টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 4 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদল নেতা নাইম হোসেন ও সোহাগ বহিষ্কার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 4, 2025 1:48 pm

দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগে যুবদল ঢাকা মহানগর উত্তরের আওতাধীন রূপনগর থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ নাইম হোসেন ও রূপনগর থানার ৭ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোঃ সোহাগকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল ও সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

গত মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত মোঃ তানভীর আহম্মেদ খান ইকরামের সই করা দলীয় প্যাডে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় এবং দলীয় নীতি ও আদর্শের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, নিজস্ব স্বার্থের জন্য দলের নাম ভাঙিয়ে আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটিয়ে, গুরুতর অপরাধের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না। এবং যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের কে তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্কুল-কলেজে মানোন্নয়নের লক্ষ্যে চালু হচ্ছে র‍্যাংকিং ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

বালিয়াকান্দিতে বিএনপি, যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ

দেশের সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় নতুন সভাপতি হলেন কফিল উদ্দিন আহমেদ

কুমিল্লা নগরীতে সরকারবিরোধী ঝটিকা মিছিল, ১২ ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মী আটক

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কুরআনের আলোকে অপশাসন ও জুলুম মুক্ত বাংলাদেশ গড়তে হবে : মাওলানা মুহাম্মদ শাহজাহান

রাজধানীর পল্লবীতে শিশু হত্যার অভিযোগ

রাজধানীর শাজাহানপুরে স্ত্রীকে হত্যারপর দুই পা বেঁধে প্লাস্টিকের বস্তায় রাখে ঘাতক স্বামী 

সাভারে অটোরিকশা চুরির ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্য গ্রেপ্তার

সংরক্ষিত নারী আসন,মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার