রাজধানীর শাহবাগ থানাধীন বকসী বাজার বুয়েট খেলার মাঠের পাশের ফুটপাত থেকে অজ্ঞাতনামা(৬৫)এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানা উপ-পরিদর্শক(এসআই)মোঃ মাহমুদুল হাসান জানান,আমরা খবর পেয়ে
বকসী বাজার বুয়েট খেলার মাঠের পাশের ফুটপাত থেকে অজ্ঞাত ওই ব্যক্তির অচেতন অবস্থায় উদ্ধার করি।পরে তাকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান,আশেপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা অজ্ঞাত ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তাঁর নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।এবিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।



















