টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 25 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

“সময় চাই” স্লোগানে ৪৭তম বিসিএস লিখিত পিছিয়ে দেওয়ার দাবিতে জাবি শিক্ষার্থীদের আন্দোলন

প্রতিবেদক
মোঃ শান্ত খান
November 25, 2025 1:07 pm

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ হয়েছে গতকাল সোমবার রাতে। লিখিত পরীক্ষার তারিখ ঘোষণার পর থেকেই পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন চলছে। পরীক্ষা পেছানোর দাবিতে মিছিল,অবরোধসহ নানা কর্মসূচি পালন করেছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ একদল জাবি শিক্ষার্থীরা।

গতকাল সোমবার দুপুরে সড়ক অবরোধের পর আজ মঙ্গলবার(২৫ নভেম্বর) বেলা ১২টার  দিকে সারাদেশের সাথে সমন্বয় রেখে ফের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ একদল জাবি শিক্ষার্থী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এসময় শিক্ষার্থীদের ‘সময় চাই সময় চাই যৌক্তিক  সময় চাই, ‘মোবাশ্বের এর গদিতে আগুন জ্বালো একসাথে , ‘এক দুই তিন চার মোবাশ্বের তুই গোদি ছাড়, ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, “পিএসসি  যে আমাদের সাথে  স্বৈরাচারী আচরণ করছে আমরা এর তীব্র প্রতিবাদ করি। তারা আমাদের যৌক্তিক সময় দেওয়া হয়নি ,মাত্র ২ মাসে সময় বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস সম্পুর্ণ করা সম্ভব নয়। আমাদের এখন পড়ার টেবিলে থাকার কথা কিন্তু  আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য আন্দোলন করতে হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই “।

শিক্ষার্থীরা আরো বলেন, “দুইমাসের মধ্যে একটা বিসিএসের রিটেন পাস করা সম্ভব না। আমরা শুধু চাই যৌক্তিক ২-৩ মাস সময় বৃদ্ধি করা হোক। যেনো সিলেবাস শেষ করে সবাই পরীক্ষা দিতে পারে। এটা সমাধান করার জন্য ৫ মিনিটের বেশি সময় লাগার কথা না। কমিশন যদি নিজেও চায় যে তারা এই সমস্যাটা সমাধান করবে, তাহলেও এটা ৫ মিনিটেই সমাধান হয়ে যাবে। তার উদাহরণ আমরা ৪৬তম বিসিএসের পরীক্ষার সময় সংশোধন করতে দেখি”।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

তিতাসে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কারণ দর্শানোর প্রতিবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া যাচ্ছেন ২০ এপ্রিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

কুমিল্লা কান্দিরপাড়ে নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে সিলভার আলী ও কাজী টাওয়ারের কাজ বন্ধের নির্দেশ

চাঁদপুরে গ্যাস লাইন লিকেস থেকে তিনজন দগ্ধ

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন

ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের ৪ দেশে ইরানের নতুন হামলা

ছিনতাইকারীর ব্যাগ ধরে টান দেওয়াই চলন্ত রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

সৈয়দ এ কে একরামুজ্জামানের বহিষ্কারাদেশ প্রত্যাহার ফিরে গেলেন বিএনপিতে