টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 28 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীর তুরাগ নদের তীরে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

প্রতিবেদক
অনলাইন ডেক্স নিউজ
November 28, 2025 8:15 am

টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের বাংলাদেশ শুরায়ী নেজামের ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ফজরের নামাজের পর আনুষ্ঠানিকভাবে এ ইজতেমা শুরু হয়। আয়োজকরা জানিয়েছেন, আগামী ২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরের আগেই জোড় ইজতেমা শেষ হবে।

বাংলাদেশ শুরায়ী নেজামের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমদের অনুসারি গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, মূল বিশ্ব ইজতেমার প্রস্তুতির অংশ হিসেবে প্রতিবছরই ৪০ দিন আগে জোড় ইজতেমা আয়োজন করা হয়। তিনি বলেন, এই আয়োজনের মাধ্যমে দেশ-বিদেশের চিল্লাধারী মুসল্লিরা সারা বছরের কাজের রিপোর্ট পেশ করা ও বয়োজ্যেষ্ঠদের পরামর্শ নেওয়ার সুযোগ পান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এদিকে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন অর রশিদ জানান, জোড় ইজতেমাকে ঘিরে মুসল্লিদের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুরো এলাকা নজরদারির আওতায় রাখা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রার্থিতা প্রত্যাহার করেছেন কুমিল্লা-৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ড. আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

২২ পুলিশ সুপারকে বদলি

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের টিফিন ভাতা পাঁচ গুণ বৃদ্ধির প্রস্তাব

নাসিরনগরের আলোচিত  নারী হত্যা মামলার আসামি মৌলভীবাজার থেকে গ্রেফতার

কুমিল্লা বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যা: প্রধান আসামী গ্রেফতার

যমুনা অভিমুখে বিসিএস পরীক্ষার্থীরা, পুলিশের বাধা

মাদক মামলায় ভাগ্নের সাজার রায় শুনে মামার মৃত্যু

তারেক রহমানের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী

দুর্বৃত্তের গুলিতে নিহত

দুষ্কৃতকারীদের গুলিতে নিহত গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক