টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 12 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত

প্রতিবেদক
কে এস ইসলাম
December 12, 2025 11:32 am

রাজধানীর ডেমরা থানাধীন কোনাপাড়া এলাকায় উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি মোটরবাইকে ধাক্কায় দুই মোটরবাইক আরোহী আরোহী নিহত। নিহতরা হলেন,
ইরাম রেদওয়ান(২৫) ও অপু আহমেদ (২৫) নিহত দুইজন শিক্ষার্থী।ইরাম আই এ ইউ বি শিক্ষার্থী ও অপু ইউ আই ইউ অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী।

শুক্রবার(১২ ডিসেম্বর) ভোরে তাদের ২জন কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাদেরকে নিয়ে আসা বন্ধু তাওসিফ জানান
ওরা দুই বন্ধু একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে মোটরবাইক চালিয়ে বাসায় ফেরার পথে ডেমরার কোনাপাড়া এলাকায় উত্তর সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি সঙ্গে ধাক্কা লাগে। পরে আমরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে প্রথমে অপুকে মৃত ঘোষণা করে ও তার কিছুক্ষণ পরে ইরাম রেদওয়ানকে মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, তাদের দুজনের বাসা থানার পারছি চিটাগাং রোড এলাকায়। এই ঘটনায় সিটি কর্পোরেশনের গাড়ি আটক রয়েছে গাড়ি নাম্বার ঢাকা মেট্র শ-১৪০৫৭৪

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে,বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সনকে অধিনায়ক করে দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

কুমিল্লা- ২ তিতাস হোমনাকে আধুনিক মডেল উপজেলায় রুপান্তর করাই আমার স্বপ্ন __ ড.মোশাররফ

রাজধানীর যাত্রাবাড়ীতে ১৮ অপরাধী গ্রেফতার

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি: টিআইবি

গাজীপুরে পাঁচ হত্যা ময়নাতদন্ত শেষে লাশ ফিরল স্বজনদের ঘরে

ডিমলায় ঝড়বৃষ্টিতে ভুট্টার ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষকরা

কেন্দ্রীয় কারাগারে এক হাজতি অসুস্থ হয়ে ঢামেকে চিকিৎসাধীন মৃত্যু

রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের কবরস্থানে সীমানার বাঁশের বেড়ায় আ’গু’ন দিয়েছে দু”র্বৃ”ত্ত”রা

‎নাসিরনগরে ৭ বছরের শিশু ধর্ষণের ঘটনায়  থানায় মামলা, অভিযুক্ত  কিশোর গ্রেফতার

নোয়াখালীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাত হোসনে আরা বেগমের মৃত্যু