রাজধানীর মতিঝিল থানাধীন বিজয়নগর কালভার্ট রোড দিয়ে রিক্সায় যোগে যাওয়ার সময় অজ্ঞাত ২জন মোটরবাইক থেকে দুর্বৃত্তের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখ্য পাত্র ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী (৩৩)গুলি বিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। তার বাম কান এর পাশে এক রাউন্ড গুলি লেগেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) জুম্মার নামাজের পরে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেলা পৌনে ৩টা দিকেঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
তাকে হাসপাতালে নিয়ে আসা মোঃ মিসবাহ জানান,জুম্মার নামাজের পরে মতিঝিলের
বিজয়নগর কালভার্ট রোড দিয়ে রিক্সায় যোগে যাওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তকারি ২জন তাকে মোটরবাইক থেকে গুলি করে পালিয়ে যায়। পরে তার বাম পাশে কানে এক রাউন্ড গুলি লাগে, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো জানান, ওসমান হাদির গ্রামের বাড়ি, ঝালকাঠি সদর জেলার নলছিটি এলাকার শরিফ আব্দুল্লার সন্তান। পরিবার এলাকাতেই থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান,মতিঝিল বিজয়নগর কালভার্ট রোড এলাকা থেকে ওসমান হাদী নামের একজন গুলিবিদ্ধ হয়ে এসেছে। তার বাম কানে গুল বিদ্ধ হয়েছে। জরুরী বিভাগের চিকিৎসাধীন রয়েছে।



















