রাজধানীর রমনা থানার মালিবাগ সিআইডি অফিসের সামনে থেকে অজ্ঞাত (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার(০৪ জানুয়ারি) দুপুর শোয়া দুইটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
রমনা থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ শফিকুল ইসলাম জানান,আমরা খবর পেয়ে মালিবাগ সিআইডি অফিসের সামনে থেকে এক যুবককে অচেতন অবস্থায় দেখতে পাই পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, নিহত যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমাদের ধারণা ওই যুবক অসুস্থজনিত কারণে তার মৃত্যু হয়েছে, তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে প্রযুক্তি সহায়তায় তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলে জানান তিনি।



















