টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 13 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নজিরবিহীনভাবে তারেক রহমানকে নরেন্দ্র মোদীর বাংলায় টুইট

প্রতিবেদক
টুডে-সময় সংবাদ ডেক্স
February 13, 2026 5:23 am

নজিরবিহীনভাবে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান–কে বাংলায় টুইট করে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে ভুমিধ্বস জয়ের পর তিনি সামাজিক

যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)–এ বাংলা ভাষায় শুভেচ্ছা বার্তা প্রকাশ করেন, যা দুই দেশের রাজনৈতিক যোগাযোগের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয় সময় সকাল ১০টা ১৭ মিনিটে মোদী তাঁর টুইটার (এক্স) হ্যান্ডেলে বাংলায় অভিনন্দন বার্তা প্রকাশ করেন। এর প্রায় এক ঘণ্টা আগে তিনি একই বার্তা ইংরেজিতে টুইট করেছিলেন।

অফিসিয়াল বার্তায় মোদী বলেন, “আমি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ণায়ক বিজয়ের অভিমুখে নেতৃত্ব দেওয়ার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।”

তিনি আরও বলেন, এই ফলাফল তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।
ভারতের প্রধানমন্ত্রী আশ্বাস দেন, একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে ভারত তার সমর্থন অব্যাহত রাখবে। পাশাপাশি দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলো এগিয়ে নিতে একযোগে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ২৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৮

চট্টগ্রামে শুরু হয়েছে আশেকে রাসূলের জুলুস

আগারগাঁয়ে ছুরিকাঘাতে এক যুবক নিহত

বীরগঞ্জের মোহনপুরে স্বপ্নের সড়কের সূচনা, সংবর্ধনায় ভাসলেন এমপি

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন বিএনপি নেতা আব্দুল আজিজ

টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির করতে গেজেট প্রকাশের নির্দেশ

দুই মন্ত্রীর পিএস, পাঁচ প্রতিমন্ত্রীর এপিএস নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো অনিয়ম দেখতে চাই না: স্বাস্থ্য মন্ত্রী

এবার ইরানের বৃহত্তম গ্যাসক্ষেত্র সাউথ পার্স ধ্বংসের হুমকি ট্রাম্পের

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড