টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 20 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র রমজান মাসে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সারা দেশে সিএনজি ও ফিলিং বন্ধ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
February 20, 2026 10:00 am

পবিত্র রমজান মাসে ইফতারের সময় বিদ্যুৎ খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সারা দেশে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময়সূচি বাড়িয়েছে সরকার। পাশাপাশি আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নির্দিষ্ট সময়ের জন্য সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-এর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্পচাপ পরিস্থিতি নিরসন এবং রমজান মাসে বিদ্যুৎ খাতে বাড়তি গ্যাসের চাহিদা পূরণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ মার্চ পর্যন্ত সারা দেশে সিএনজি স্টেশনসমূহ প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। এর আগে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তিন ঘণ্টা বন্ধ থাকলেও এখন তা বাড়িয়ে মোট ছয় ঘণ্টা করা হলো।

অন্যদিকে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি ও ফিলিং স্টেশনসমূহ সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের পর ২৬ মার্চ থেকে আবার আগের নিয়ম অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।

এ সিদ্ধান্তের ফলে রমজানে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ স্থিতিশীল থাকবে এবং ঈদযাত্রায় যানবাহনের জ্বালানি সংকট তৈরি হবে না বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহ কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু

সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজ গুরুত্বপূর্ণ নয়: স্পিকার

প্রতারক নারীদের ফাঁদে রাশিয়ান সেনাসদস্যরা

কুমিল্লায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৮৪

রোহিঙ্গাদের জন্য ১.৪ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

২৫ মার্চ রাতে সারাদেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক-আউট

একই পরিবারের স্বামী-স্ত্রী সন্তানদের দেখতে বার্ন ইনস্টিটিউটে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন

মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

ঢাকা মহানগর বিএনপির নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত,ঢাকা দক্ষিণে আলোচনায় একাধিক নেতা

কুমিল্লা হোমনায় এসিল্যান্ডের গাড়ির চাকায় চাপা পরে প্রাণ গেলো দুই বছরের শিশু