টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 5 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 5, 2026 8:08 pm

বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, বেকার যুবক-যুবতীদের বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি দেশি-বিদেশি শিক্ষকদের সমন্বয়ে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার তাগিদ দেন, যাতে তরুণরা সংশ্লিষ্ট দেশের ভাষা শিখে সহজে চাকরির সুযোগ পেতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রবাসী কর্মীদের কল্যাণে প্রধানমন্ত্রী আরও নির্দেশ দেন যে, বিদেশে যাওয়ার খরচ মেটাতে কাউকে যেন নিজের সহায়-সম্পত্তি বিক্রি করতে না হয়। এজন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা এবং ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজতর করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

দেশের বিমানবন্দরগুলোতে যাত্রীসেবার মানোন্নয়নের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে উন্নত বিশ্বের মতো ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকা-১৭ আসনের একটি ক্ষতিগ্রস্ত মন্দির সংস্কারের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অতিরিক্ত প্রেস সচিব জানান, নির্বাচনের প্রচারণাকালে মহাখালী ক্যান্সার হাসপাতালের কাছে অবস্থিত একটি সনাতন ধর্মাবলম্বী মন্দির সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। শনিবার (৭ মার্চ) সকাল ১১টায় এই সংস্কার কাজ শুরু হবে। এ সময় ঢাকার দুই সিটির প্রশাসক আবদুস সালাম ও শফিকুল ইসলাম মিল্টন এবং ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর নির্বাচন সমন্বয়কারী অধ্যাপক ফরহাদ হালিম ডোনার উপস্থিত থাকবেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পিটার হাসকে হুমকি দেওয়া সেই মুজিবুলের ৭ বছরের কারাদণ্ড

বিশ বছরের যুদ্ধ শেষে ৪৫০০ সেনা হারানোর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

দেশের বিভিন্ন স্থানে নৌ পুলিশের অভিযান,সাত দিনে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ১৬৩ জন

সাবেক একাধিক এনবিআর কর্মকর্তার ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

সাবেক একাধিক এনবিআর কর্মকর্তার ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

শিশু জন্মের পরই পাবে আইডি, মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

জাতীয় বার্নে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু ও ঢাকা মেডিকেলে এক এই নিয়ে ১৪জনের মৃত্যু

বীরগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা

বীরগঞ্জে মরিচা ইউনিয়নে বিএনপির নির্বাচনী বিশাল জনসভা

দেশে ফিরলেন ড. ইউনূস

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত