টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 7 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যামাজন ডাটা সেন্টারে ইরানের ব্যাপক বিধ্বংসী হামলা

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 7, 2026 12:46 am

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার মধ্যে নতুন হামলার খবর দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) বাহরাইনে অবস্থিত আমাজনের একটি ডাটা সেন্টার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। সূত্র: মিডল ইস্ট মনিটর।

প্রতিবেদন অনুযায়ী, তেহরানের শত্রুপক্ষের সামরিক ও গোয়েন্দা কার্যক্রমে সহায়তাকারী স্থাপনাগুলো চিহ্নিত করতেই বাহরাইনের ওই অ্যামাজন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, এ হামলা অঞ্চলজুড়ে আইআরজিসির সাম্প্রতিক ধারাবাহিক অভিযানের অংশ। এর আগে দুবাই-এ অবস্থিত অ্যামাজনের একটি ডাটা সেন্টারসহ আরও কয়েকটি কৌশলগত স্থাপনাকেও লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এদিকে আমাজন ওয়েব সার্ভিসেস গত সোমবার এক বিবৃতিতে জানায়, সংযুক্ত আরব আমিরাত-এ তাদের দুটি স্থাপনায় সরাসরি আঘাত হানা হয়েছে। পাশাপাশি বাহরাইন-এ তাদের একটি স্থাপনার খুব কাছাকাছি ড্রোন হামলার কারণে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতিষ্ঠানটির মতে, হামলার ফলে কিছু স্থাপনায় কাঠামোগত ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। কোথাও কোথাও আগুন নেভানোর কাজ করতে গিয়ে অতিরিক্ত পানি ব্যবহারের কারণেও অবকাঠামোর ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে সংঘাতের নতুন অধ্যায় শুরু হয়। এরপর থেকে ইরান একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে পাল্টা আঘাত হানছে বলে আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

রাজশাহীতে তেল মজুদ করে বেশি দামে বিক্রি

হাজারীবাগের ছয় তলা ছাদে খেলার সময় পা পিছলে ছয় তালা থেকে নিচে পড়ে এক শিশুর মৃত্যু

বুধ-বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে চলবে ভার্চুয়াল আদালত

একদিনে লেবাননের আরও ৫০ এলাকা দখলে নিচ্ছে ইসরায়েল

কুমিল্লায় ঘুরতে বেরিয়ে রাতভর প্রেমিক সহ ৪ বন্ধুর গণধর্ষণের শিকার ১৫ বছরের কিশোরী

জাতীয় প্রেসক্লাবে সামনে পুলিশে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেটে আহত ৩

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে গ্রেপ্তার ১৩, মিলল ৪ কেজি গাঁজা

বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের গাজীপুরে দিনব্যাপী আনন্দ ভ্রমন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন