টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 24 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 24, 2026 3:30 pm

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এখন আর নকল নেই, তবে নকলের রূপ পরিবর্তন হয়েছে। সেজন্য পুরোনো ‘পরীক্ষা আইন’ পরিবর্তন করা হয়েছে। আসন্ন এইচএসসি পরীক্ষায় যদি কোনো শিক্ষার্থীর কাছে নকল পাওয়া যায়, তবে তাকে ডিটেনশনে বা আইনের আওতায় আনা হবে।

একইসঙ্গে কোনো পরীক্ষাকেন্দ্রে নকল পেলে, ওই প্রতিষ্ঠানের প্রধান বা কেন্দ্র প্রধানকেও আইনের আওতায় আনা হবে। বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, সংসদে আগের পরীক্ষা আইন সংশোধন করে বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। নকল-প্রশ্নফাঁসের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। সেজন্য এখন পরীক্ষা আইনের পরিবর্তন করা হয়েছে।

এ সময় ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকার চেয়ারম্যান প্রফেসর আক্তারুজ্জামান, সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ

রাজধানীর পল্লবীতে মাদক প্রতিরোধে এলাকাবাসীর মিছিল ও মানববন্ধন

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ দালালকে কারাদণ্ড ও ৩ জনকে অর্থদন্ড দেয়া হয়েছে

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ১৩২

ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প

এইচআইভি প্রতিরোধে মানবাধিকারভিত্তিক প্রশিক্ষণ

আদানি বিদ্যুৎ নিয়ে আমাদের সঙ্গে খেলা করছে : স্বাস্থ্যমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেয়েছি, স্বৈরাচারকে আর কখনো ফিরতে দেওয়া যাবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিদ্যুৎস্পৃষ্ট

ধানমন্ডির বাসায় ঝুলন্ত শিশুগৃহ কর্মীর মরদেহ 

রাবিপ্রবি প্রকল্প পরিচালক আবদুল গফুর দুর্নীতির দায়ে বরখাস্ত ও পদ ফিরে পেতে প্রভাব খাটিয়ে ক্যাম্পাসে অস্থিতিশীলের অভিযোগ

৩ কোটি ডলারের মার্কিন ‘এমকিউ-৯ রিপার ড্রোন’ ভূপাতিত করার দাবি ইরানের