টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 2 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গুদামে শুল্কমুক্ত অবৈধ মদ, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 2, 2026 12:13 pm

অনুমোদিত সীমার বাইরে গোপন স্থানে বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত মদ মজুতের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে যৌথ তদন্ত দল।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত রাজধানীর দক্ষিণ গুলশানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) যৌথভাবে অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, রাত সাড়ে ১০টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত চলা অভিযানে প্রতিষ্ঠানটির ডিপ্লোমেটিক ওয়্যারহাউস পরিচালনায় বেশ কিছু গুরুতর অনিয়মের তথ্য পাওয়া যায়।

অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি চারটি ওয়্যারহাউসে পণ্য সংরক্ষণ করছে। এর মধ্যে অনুমোদিত দুটি ওয়্যারহাউসের পাশাপাশি আরও দুটি অননুমোদিত স্থাপনাতেও পণ্য মজুত করা হয়েছিল।

অননুমোদিত ওয়্যারহাউসে বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য স্থানান্তর বা সরিয়ে ফেলা ঠেকানো এবং বিষয়টি সুষ্ঠুভাবে তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

এ ঘটনায় তদন্ত ও পণ্য যাচাইয়ের কার্যক্রম অব্যাহত রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত ২৭

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

জিএম কাদেরের গ্রেপ্তার দাবিতে উত্তরার বাসভবনের সামনে বিক্ষোভ

ঢাকা–পাবনা ট্রেন সার্ভিস চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা শেকড় পাবনা ফাউন্ডেশনের

ভূরুঙ্গামারীতে চৌরাস্তা মোড়ে বিএনপির মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

রাউজানে পাঁচশত বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী ক্ষেত্রপাল বিগ্রহ মন্দিরে দুইদিনব্যাপী ক্ষেত্রপাল পূজা

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি যুক্তরাষ্ট্র-ইসরায়েলে চলতে পারে সেপ্টেম্বর পর্যন্ত

আমীরে জামায়াতের জনসভা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের সাংবাদিক সম্মেলন