টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 16 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াকান্দির শালমারা ও চামটায় ব্যারিস্টার মানিকের জনসম্পৃক্ত মতবিনিময় সভা

প্রতিবেদক
মোঃ জাহিদুর রহিম মোল্লা
October 16, 2025 10:48 am

রাজবাড়ী-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী রহমান মানিক বালিয়াকান্দির শালমার ও চামটা বাজারে জনতার সাথে মতবিনিময় করেছেন।

১৫ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালমারা ও চামটা বাজারে দুই স্থানে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন মালমারার ফরিদ আহমদ ও অসিদ বরণ রায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার কাজী রহমান মানিক তিনি বলেন “বালিয়াকান্দি, কালুখালী ও পাংশার মানুষের ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি। আমি যদি দলীয় মনোনয়ন পাই, তবে এ অঞ্চলের উন্নয়ন ও গণমানুষের অধিকার আদায়ে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করব। রাজনীতি আমার কাছে ক্ষমতা নয়, সেবা করার প্রতিশ্রুতি।

”সভায় আরও বক্তব্য রাখেন—

ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান সাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুজ্জামান লিটন, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সেলিম শেখ, যুবদল নেতা রুবেল কাজী, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হোসেন, কুমারেস, পুলক, মুরাদ মোল্লা, মুসফিকুর রহমান, ফজলুল হক, রাসেল, মিজান ফকির ও মান্নান মণ্ডলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভা শেষে স্থানীয় জনগণ ব্যারিস্টার মানিককে শুভেচ্ছা জানিয়ে রাজবাড়ী-২ আসনের আগামী নির্বাচনে তাকে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
শিক্ষার্থীর মৃত্যু

জমি সংক্রান্ত বিরোধীদের জেরে এক যুবক নিহত 

সেনাবাহিনীর যৌথ অভিযান

কুষ্টিয়ায় সেনাবাহিনী যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ-সহ তিন জন গ্রেপ্তার

আওয়ামীলীগের দোসর এবং অর্থ যোগানদাতা ঢাকায় সিভিল এভিয়েশন সার্ভেয়ার (ড্রাফ ম্যান) কবির হোসেন ও তার স্ত্রী চম্পা, দুর্নীতি -অনিয়মের মাধ্যমে অবৈধভাবে অঢেল সম্পদ গড়েছেন

বীরগঞ্জের কবিরাজহাটে গরুর হাটের উদ্বোধন, প্রতি বুধবার নিয়মিত বসবে হাট

আমিনবাজারে মহাসড়কের বর্জ্য অপসারণ ও নিমগাছ রোপণ করা হবে’

হজে গিয়ে সৌদি আরবে ৩৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ কৌশলে ট্রাম্প প্রশাসনের অনৈক্য স্পষ্ট: বিশ্লেষক

বীরগঞ্জে “সবুজ ও পরিচ্ছন্ন বীরগঞ্জ” কর্মসূচির শুভ উদ্বোধন

আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী

কবিতা(১২৯৮)