টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 29 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালের সাবেক প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর পর এবার জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 29, 2026 8:29 pm

গত বছরের সেপ্টেম্বরে নেপালে দুর্নীতিবিরোধী আন্দোলনে প্রাণঘাতী দমন-পীড়ন চালানোয় জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তারের একদিন পর সাবেক জ্বালানিমন্ত্রী দীপক খাড়কাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার (২৯ মার্চ) সকালে অর্থ পাচার সংক্রান্ত একটি মামলায় দীপক খাড়কাকে গ্রেপ্তার করা হয়েছে বলে এএফপির খবরে বলা হয়েছে।

সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরোর মুখপাত্র শিব কুমার শ্রেষ্ঠ বলেন, নেপালের অর্থ পাচার তদন্ত বিভাগ এই তদন্তের তত্ত্বাবধান করবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নব্যনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী ফেসবুকে লেখেন, আন্দোলনের সময় খাড়কার বাসভবন থেকে উদ্ধার করা অর্থের তদন্তের প্রেক্ষিতে তাকে আজ আটক করা হয়েছে।

সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার বিরুদ্ধে ওই আন্দোলন শুরু হয়েছিল। পরে তা দুর্নীতি আর আর্থিক অনটনের বিরুদ্ধে বড় আন্দোলনে রূপ নেয়। আন্দোলনে সহিংসতার ঘটনায় গঠিত তদন্ত কমিশন তাদের প্রতিবেদনে জানায়, ৮ ও ৯ সেপ্টেম্বর দমন-পীড়নে অন্তত ৭৬ জন নিহত হন। আন্দোলনকারীরা সংসদ ভবন ও সরকারি দপ্তরে আগুন ধরিয়ে দেন এবং শেষ পর্যন্ত অলি সরকারের পতন ঘটান।

খাড়কার বাসভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আন্দোলনকারীরা তার বাড়িতে পাওয়া টাকা বাতাসে ছুড়ে মারছেন।

অভ্যুত্থানের পর নেপালে চলতি মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি নিরঙ্কুশ বিজয় লাভ করে।

দলটির নেতা, র‍্যাপার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বালেন্দ্র শাহ গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এর একদিন পরে শনিবারেই সাবেক প্রধানমন্ত্রী অলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লেখককে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় বিজিবির-১০ এর অভিযান, ‘বিদেশী পিস্তল, গুলি-সহ ১২ কেজি গাজা উদ্ধার

শিবগঞ্জের শ্যামপুরে বিএনপি কর্মীদের টাকার বিনিময়ে ভোট কেনার ভিডিও ভাইরাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ দালাল ও প্রতারক চক্রের সদস্য আটক

নাসিরনগরে হাতকড়া পড়া অবস্থায় বোনের জানাজায় উপস্থিত সাবেক ছাত্রলীগ সভাপতি

জলঢাকায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন 

লুট হওয়া পুলিশের অস্ত্র পল্লবীতে উদ্ধার

মানিকগঞ্জ সদর থানাধীন মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক

ইরানের অস্তিত্ব থাকবে না, ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

নাসিরনগর পল্লী বিদ্যুৎ সমিতির নবাগত ডেপুটি জেনারেল ম্যানেজার বাচ্চু মিয়ার যোগদান